বাংলাভূমি ডেস্ক ॥
প্রধানমন্ত্রীর নির্দেশের পরও সুনামগঞ্জে ঋণের কিস্তি আদায় বন্ধ করেনি এনজিওগুলো। নতুন ঋণের লোভ দেখিয়ে কৌশলে টাকা নেয়া হচ্ছে। আর এ ফাঁদে পা দিয়ে সর্বশান্ত হচ্চেন বন্যায় ক্ষতিগ্রস্ত অনেকে।
সম্প্রতি ভারী বৃষ্টি ও উজানের ঢলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় হাওরাঞ্চল। সবচে বেশি ক্ষতির মুখে পড়ে সুনামগঞ্জের মানুষ। বন্যার ঘা থেকে তাদের বাঁচাতে একগুচ্ছ কর্মসূচি হাতে নেয় সরকার। এরই অংশ হিসেবে আপাতত বন্ধ ঘোষণা করা হয় ঋণ আদায়।
কিন্তু তাতে কান দিচ্ছে না এনজিওগুলো। কিস্তি আদায়ের কথা স্বীকার করেছেন আশার এই কর্মকর্তা।
নির্দেশ অমান্য করলে ব্যবস্থা নেয়া হবে বলে জানান জেলা প্রশাসক।
আশা, ব্র্যাক, গ্রামীণ ব্যাংকসহ বেশ কয়েকটি এনজিও সুনামগঞ্জের হাওরাঞ্চলে ঋণ বিতরণ করে থাকে। তাদের গ্রাহক সংখ্যা প্রায় তিন লাখ।
ইনডিপেনডেন্ট টিভি
