Skip to content

সন্ত্রাস হলো বিশ্বব্যাপী অনিশ্চয়তার ভিন্নতর বহিঃপ্রকাশ

বাংলাভূমি ডেস্ক ॥
সারাবিশ্বে আমরা সন্ত্রাসের তা-ব দেখতে পাচ্ছি। আরও দেখছি যে, কোথায় কখন ড্রোন হামলা হবে কেউ বলতে পারে না। আগে দেখেছি, আফগানিস্তানের লোকজন আকাশের দিকে তাকিয়ে থাকতো, কখন তাদের উপরে ড্রোন হামলা হয়। অনেক সময় দেখেছি যে, সেখানে কোথাও কোথাও সামাজিক কর্মকান্ডের সময় বিমান হামলা চালানো হয়েছে। রাষ্ট্রীয় পর্যায়ে এ ধরনের সন্ত্রাসী হামলা হয়েছে। আর এখন ব্যক্তি পর্যায়ে সে ধরনের সন্ত্রাসী হামলা চলছে। মানুষের জীবনে বিশেষ করে মধ্যপ্রাচ্যের অনেক দেশে অনেক মানুষ এখন নিজ দেশে রিফিউজি হয়ে আছে। আমরা জানি আমাদের স্বাধীনতা সংগ্রামের সময় কি অবস্থা হয়েছিলো।

সোমবার রাতে ডিবিসি নিউজের রাজকাহন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন বিডিআর-এর সাবেক মহাপরিচালক লে.জেনারেল (অব:) মইনুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাবেক রাষ্ট্রদূত মোফাজ্জল করিম ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী।

লে. জেনারেল (অব:) মইনুল ইসলাম আরো বলেন, এরকম যখন বিশ্বের অবস্থা, যখন সারা পৃথিবীতে সাধারণ জনগণের জন্য একটা বৃহৎ অংশ অনিশ্চিত অবস্থায় তখন সারা পৃথিবীতে সন্ত্রাস ছড়িয়ে পড়াটাও সেটি খুব অস্বাভাবিক কিছু না। এখন ইসলামপন্থী বা ইসলামিক সন্ত্রাসী যাই বলি, এগুলো বিশ্বব্যাপী অনিশ্চয়তারই একটা বহিঃপ্রকাশ। আমি মনে করি, বাংলাদেশে এমন সন্ত্রাসীদের প্রভাব কম না। আগে ছিলো শুধু শহরে বা কিছু মাদ্রাসাতে। কিন্তু এখন তারা বিভিন্নভাবে ছড়িয়ে পড়ছে সারা দেশে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। আর এসব কর্মকান্ডের সাথে জড়িয়ে পড়ছে শিক্ষিত ঘরের ছেলে মেয়েরা।

তিনি বলেন, বাংলাদেশে বিভিন্ন সময় পুলিশের সাথে হামলায় অনেক সন্ত্রাসী মারা যাছে। কিন্তু আদর্শিক যে বিষয়, সবাই মিলে সামাজিক একটা মুভমেন্ট তৈরি করা, সেটা করা হচ্ছে না। মসজিদগুলোতে শুধু পাঁচওয়াক্ত নামাজ পড়ানো হয়। কিন্তু সেখানে যে আরো অনেক সামাজিক দায়িত্ব পালনের ছিলো, সে বিষয়গুলোতে মসজিদ ফেল করেছে।

আমাদের সাংস্কৃতিক আর ধর্মের বিষয়টা নিয়ে এখনও বাংলাদেশে কোন কথা হয়নি। এটার অনেক প্রয়োজন আছে আমি মনে করি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫