Skip to content

বুটে চুমু খেলেন মেসি!

স্পোর্টস ডেস্ক ॥

মৌসুমটা সুখকর হয়নি তার। বার্সেলোনার হয়ে কোপা দেল রে’র শিরোপা ছাড়া আর কিছুই জেতা হয়নি। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে হারতে হয়েছে লা লীগার খেতাব। মৌসুম শেষে লিওনেল মেসি অন্তত একটা পুরস্কার জিতলেন।

২০১৬-১৭ মৌসুমের জন্য ইউরোপিয়ান গোল্ডেন বুট-এর পুরস্কার পেয়েছেন বার্সার আর্জেন্টাইন ফরোয়ার্ড। সেই বুটেই চুমু খেলেন তিনি।

২০১৩-র পর প্রথম এবং ক্যারিয়ারে চতুর্থবার এই পুরস্কার জিতলেন তিনি। সদ্যসমাপ্ত লা লীগায় বার্সেলোনার হয়ে ৩৭ গোল করা মেসি এরআগে ২০১০, ২০১২ ও ২০১৩ সালে গোল্ডেন শু পুরস্কার জিতেছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫