Skip to content

আজকের ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক ॥

২০০৫ সালে কার্ডিফে একমাত্র ম্যাচে বাংলাদেশ হারিয়েছিল অস্ট্রেলিয়াকে। তবে এ মাঠে নিউজিল্যান্ড খেলেছে পাঁচ ম্যাচ যার তিনটিতেই শেষ হাসি হেসেছে ব্ল্যাকক্যাপসরা।

গ্রুপ ‘এ’ এর তলানিতে দুই দল বাংলাদেশ ও নিউজিল্যান্ড। জয় পেলেও করতে হবে ইংল্যান্ডের সাথে পরদিন এজবাস্টনে অজিদের হারের প্রার্থনা। বৃষ্টি বিঘ্নিত এ টুর্নামেন্টে দুদল আছে একদম সমান্তরালে। দুদলই হেরেছে স্বাগতিকদের সাথে আর অস্ট্রেলিয়ার সাথে ম্যাচটি হয়েছে পরিত্যাক্ত।

চ্যাম্পিয়ন্স ট্রফির ফেভারিট ইংল্যান্ড দুই সহজ জয়ে ইতোমধ্যেই নিশ্চিত করেছে সেমির টিকিট। শেষ ম্যাচে ইংল্যান্ড যদি অস্ট্রেলিয়ার কাছে হেরে বসে তবে কপাল পুড়বে বাংলাদেশ আর নিউজিল্যান্ড এই দুই দলের। তখন সেমিতে দেখা যাবে এশেজের দুই প্রতিপক্ষকে।

তাই ভালো ক্রিকেট খেলার বিকল্প নেই টাইগারদের। কিউইদের সাথে জিততে হবে টিম গেম খেলেই। একা তামিমের উপর ভরসা করলে চলবে না।

অন্যদিকে কিউই শিবির ভরসা করবে ক্যাপ্টেন কেন উইলিয়ামসন এর উপরে। অস্ট্রেলিয়ার সাথে দুর্দান্ত শতকের পরই ইংলিশদের বিপক্ষে করেন অনবদ্য ৯৭ রান। তাই সামনে থেকেই নেতৃত্ব দিবেন উইলিয়ামসন তাতে কোন সন্দেহ নেই।

এক নজরে দেখে নিন আজকের ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ-

সম্ভাব্য একাদশঃ তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ/ তাসকিন আহমেদ, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫