Skip to content

গাদ্দাফির ছেলে সাইফ ‘কারামুক্ত’!

আন্তর্জাতিক ডেস্ক ॥
লিবিয়ার নিহত নেতা মুয়াম্মার গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফিকে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। বিবিসির খবরে জানা যায়, সাইফ ছিলেন বাবা গাদ্দাফির নির্বাচিত উত্তরসূরি। ছয় বছর আগে জিনতান এলাকায় বেসামরিক বাহিনী তাঁকে আটক করে।

বেসামরিক বাহিনী আবু বকর আল সিদ্দিক ব্যাটালিয়ন বলছে, গত শুক্রবার সাইফকে মুক্তি দেওয়া হয়েছে। তবে তাঁকে জনসম্মুখে আনা হয়নি। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, সাইফ এখন বেদা এলাকার পূর্বাঞ্চলে স্বজনদের সঙ্গে রয়েছেন। বেসামরিক বাহিনী বলছে, অন্তর্র্বতী সরকারের অনুরোধে সাইফকে মুক্ত করা হয়েছে। এর আগেও সাইফকে মুক্ত করা হয়েছে বলে খবর এসেছিল। তবে পরে সেটি ভুয়া প্রমাণিত হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫