Skip to content

পাকিস্তানি জেনারেলদের ডলার দিয়ে কেনা যায় : অরুণ জেটলি

আন্তর্জাতিক ডেস্ক ॥
ভারতের প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি বলেছেন, পাকিস্তানের সাবেক সেনাপ্রধান রাহিল শরীফের মতো জেনারেলদের যেহেতু পেট্রো-ডলার খরচ করে কেনা যায় তাই নয়াদিল্লিও একই কাজে অর্থ ব্যয় করতে রাজি আছে।

ভারতের প্রতিরক্ষামন্ত্রীর বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে। তিনি বলেছেন, জেনারেল রাহিল শরীফ এক সময় নিজেকে পাকিস্তানের সবচেয়ে প্রভাবশালী ও অপরাজেয় সেনাপ্রধান বলে দাবি করতেন। অথচ তিনি নিজের দায়িত্ব ছেড়ে দিয়ে সৌদি আরবের পেট্রো-ডলারের কাছে বিক্রি হয়ে এখন আলে-সৌদ সরকারের সেবা করছেন।

ইয়েমেনের জনগণের ওপর সৌদি আরবের হামলায় পাকিস্তানের সেনা সদস্যরা মানব ঢাল হিসেবে ব্যবহৃত হয়ে অহরহ মারা পড়ছে বলেও দাবি করেন জেটলি।
সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গেছে, ইয়েমেনের নিরাপরাধ জনগণের ওপর আগ্রাসনে সৌদি আরবের নেতৃত্বাধীন কথিত আরব জোটের কমান্ডারের দায়িত্ব গ্রহণ করেছেন জেনারেল রাহিল শরীফ। বিষয়টি নিয়ে পাকিস্তানে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। দেশটির অনেক রাজনীতিবিদ জেনারেল শরীফকে সৌদি নেতৃত্বাধীন জোটে যোগ দেয়ার অনুমতি দেয়ার জন্য ইসলামাবাদ সরকারের সমালোচনা করেন।

২০১৫ সালের মার্চ মাস থেকে ইয়েমেনের জনগণের ওপর সৌদি নেতৃত্বাধীন কথিত জোটের হামলায় অন্তত ১১,০০০ মানুষ প্রাণ হারিয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫