Skip to content

সমালোচনা থেকে বিরত থাকতে ক্যাটরিনার অনুরোধ

বিনোদন ডেস্ক ॥
চিকনি চামেলি ক্যাটরিনা গণমাধ্যমকে জানালেন যে, তারা যেন সংবাদ প্রচারে ইতিবাচক হয় এবং সমালোচনা থেকে বিরত থাকে। তিনি বলেন, নেতিবাচক দিকগুলোকে বাদ দিয়ে তার ভক্ত ও সমর্থকদের শুভেচ্ছা এবং ভালোবাসাকে প্রকাশ করতে।
সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়া ও ফাতেমা সানা শেখের মত অভিনেত্রীরা তাদের পোশাকের জন্য সমালোচিত হয়েছেন।
ফাতিমা সানা শেখ রমজানের সময় সাঁতারের পোশাকে একটি ছবি পোস্ট করায় সমালোচিত হন এবং প্রিয়াঙ্কা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের সময়ে পরিহিত পোশাকের জন্য সমালোচিত হন।
ক্যাটরিনা কিভাবে নেতিবাচক সমালোচনার মোকাবিলা করেন জানতে চাইলে তিনি বলেন, “গণমাধ্যমে থেকে আমার সকল ইতিবাচক এবং ভালো দিক গুলো গ্রহণ করি এবং সমালোচনা ও নেতিবাচক দিকগুলোকে বাদ দেই”।
শুধু এটি নয়, আরও অনেক বার পোশাকের কারণে বলিউডের অনেক অভিনেত্রী সমালোচিত হয়েছেন। বিশেষ করে সম্প্রতি বলিউডে আসা নতুন মুখগুলো বেশি সমালোচনার স্বীকার হয়েছেন এবং সকলে গণমাধ্যমের অতি রঞ্জিত করে ও বাড়িয়ে প্রচার করাকে দুষছেন।
এই অভিনেত্রীকে ‘জাগগা জাসুস’ ছবিতে রানবির কাপুরের সাথে দেখা যাবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫