Skip to content

জ্যাকুলিনের স্নানের ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক ॥
ক্যারিয়ারের অল্প সময়ে বেশ ভালো সফলতা তুলে নিয়েছেন অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। বিশেষ করে সালমান খানের বিপরীতে ‘কিক’ ছবিতে অভিনয়ের পর থেকেই যেন ভাগ্যদেবী ভর করেছে তার উপর। একের পর এক হিট ছবি দিয়ে দিচ্ছেন। এবার তারই ধারাবাহিকতায় নতুন একটি ছবিতে অভিনয় করছেন জ্যাকুলিন। ছবির নাম ‘এ জেন্টলম্যান’। রাজ এবং ডিকের যৌথ পরিচালনায় এ ছবিটির শুটিং এখন শেষ পর্যায়ে। আর ঠিক এই মুহূর্তে ইউটিউবে ভাইরাল হয়েছে এ ছবির জন্য শুট করা জ্যাকুলিনের একটি স্নানের দৃশ্যের কিছু অংশ। গতকাল থেকে ভিডিওটির মাধ্যমে ব্যাপক আলোচনায় চলে এসেছেন এ অভিনেত্রী। তবে কে বা কারা ভিডিওটি ছড়িয়েছে তা জানা যায়নি। ভিডিওতে শরীর উন্মুক্ত অবস্থায় স্নান করতে দেখা যাচ্ছে জ্যাকুলিনকে। এদিকে ভিডিওটি নিয়ে বেশ বিপাকে পড়েছেন অভিনেত্রী। কারণ এভাবে কখনোই ছবি মুক্তির আগে কোনো ভিডিও প্রকাশ পায়নি তার। তাও আবার স্নানের দৃশ্যের। তবে ধারণা করা হচ্ছে ছবির প্রচরণার জন্যই পরিচালক কিংবা প্রযোজকের তরফ থেকে এরকম করা হয়ে থাকতে পারে। বিষয়টি নিয়ে এখনও মুখ খুলেননি জ্যাকুলিন। এদিকে ‘এ জেন্টলম্যান’ ছবিতে সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে এ অভিনেত্রীকে। ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ২৫শে আগস্ট।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫