Skip to content

পাহাড় ধ্বস : বান্দরবানে ৪ ও রাঙ্গামাটিতে ১৩ জন নিহত

বাংলাভূমি ডেস্ক ॥
টানা বৃষ্টির প্রভাবে বান্দরবান ও রাঙ্গামাটির বিভিন্ন স্থানে পাহার ধ্বসে ১৭ জন নিহত হয়েছে। এছাড়া রাঙ্গামাটিতে নিখোঁজ রয়েছেন দুইজন আহত হয়েছেন আরও তিনজন। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে দুর্ঘটনা আরও অন্তত তিনজন আহত হয়েছেন।

বান্দরবানে নিহতরা হলেন – শহরের আগাপাড়ার একই পরিবারের শুভ বড়ুয়া (৮), মিঠু বড়ুয়া (৬), লতা বড়ুয়া (৫) ও কালাঘাটা কবরস্থান এলাকার রেবি ত্রিপুরা (১৮)। নিখোঁজ রয়েছেন – জাইল্লাপাড়ায় একই পরিবারের মা কামরুন্নাহার ও মেয়ে সুফিয়া (২০)।

ঘটনার পর খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধারকাজে যোগ দেয়। আহত তিনজনকে বান্দরবান হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া নিখোঁজ কামরুন্নাহার ও মেয়ে সুফিয়ার খোঁজে ধসে পড়া মাটি সরানো হচ্ছে।

শহরের কালাঘাটা কবরস্থান এলাকায় নিহত রেবি ত্রিপুরার বাড়ি গিয়ে দেখা গেছে, পাহাড়ের পাদদেশে প্রায় ২০ ফুট লম্বা টিনের ঘরটির এক-চতুর্থাংশ মাটির নিচে চাপা পড়েছে।

এদিকে রাঙ্গামাটিত নিহত ১৩ জনের মধ্যে নয়জনের মৃতদেহ রাঙামাটি সদর হাসপাতালে আনা হয়েছে। তবে মৃত ব্যক্তিদের পরিচয়ের ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় লোকজন জানান, গতকাল সোমবার থেকে আজ মঙ্গলবার পর্যন্ত টানা বৃষ্টিতে রাঙামাটির বিভিন্ন স্থানে পাহাড়ধসে মৃত্যুর ঘটনা ঘটেছে। এখনো সেখানে মুষলধারে বৃষ্টি পড়ছে।

রাঙামাটি সদর হাসপাতালের সিভিল সার্জন শহীদ তালুকদার বলেন, জেলার বিভিন্ন স্থান থেকে পাহাড়ধসে মারা যাওয়া নয়জনকে হাসপাতালে আনা হয়েছে। কাপ্তাই থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ নুর জানান, কাপ্তাই উপজেলায় পাহাড়ধসে এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ঘাগড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জগদীশ চাকমা জানান, এই ইউনিয়নে পাহাড়ধসে মৃত একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

তথ্যসুত্র : প্রথম আলো ও বিডি নিউজ

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫