Skip to content

ভাইরাল রানি মুখার্জির ১৮ মাস বয়সী মেয়ের ছবি

বিনোদন ডেস্ক ॥

বিয়ের পর থেকেই নিজেকে অভিনয় থেকে আড়ালে নিয়ে গিয়েছিলেন বলিউড গ্ল্যামার গার্ল রানি মুখার্জি। এরপর এলো সন্তান। একমাত্র কন্যা আদিরাকে নিয়ে বেশ মনযোগী হলেন রানি সংসারে।

মেয়ে জন্মানোর প্রায় বছর খানেক পর তিনি ক্যামেরার সামনে দাঁড়ান নতুন ছবি ‘হিচকি’র শুটিংয়ে। এরইমধ্যে ছবিটির কাজ শেষ করে ফেলেছেন। এখন তিনি মেয়ে আদিরার সঙ্গে অবসর কাটাতে চান।

ছুটি কাটাতে বিদেশ গেলেন। দেশ ছাড়ার আগে বিমানবন্দরে মেয়েসহ ক্যামেরাবন্দি হয়ে গেলেন রানি মুখার্জি এবং তার মিষ্টি মেয়ে আদিরা। বিমানবন্দরে তোলা ছবিটি রানি মুখার্জির এক ফ্যান ক্লাবের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। নিমিষেই সেটি ভাইরাল হয়ে গেছে। দেদারছে হচ্ছে শেয়ার।

সেখানে ১৮ মাসের মিষ্টি আদিরাকে দেখে উচ্ছ্বসিত রানির ভক্তরা। তারা আদিরার সুস্থতা ও সুন্দর জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫