Skip to content

শান্তির দূত হয়ে উ. কোরিয়া যাচ্ছেন মার্কিন বাস্কেটবল খেলোয়াড় রোডম্যান

আন্তর্জাতিক ডেস্ক ॥
হল হল ফেমের খ্যাতিমান মার্কিন বাস্কেটবল খেলোয়াড় ডেনিস রোডম্যান নর্থ কোরিয়া যাচ্ছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কেরিয়ার  খেলা সংক্রান্ত এক কাজে। কিন্তু, এটাকে সাংবাদিকরা দেখছেন কূটনীতিক সফর হিসেবে। কারণ রোডম্যান তার খেলোয়াড় জীবনের শুরুতে ছিলেন ট্রাম্পের প্রেডিডেন্ট-পূর্ব জীবনের রিয়েলিটি শো-এর এক শিক্ষানবিশ খেলোয়াড়। আর এর আগেরবার উত্তর কোরিয়া সফরে গিয়ে  রোডম্যান কিম-জং উনের সঙ্গে সাক্ষাত করেছিলেন। তাই রোডম্যান চীনের বেইজিং বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই সাংবাদিকরা তাকে ঘিরে ধরে। তাদের  কৌতূহলী প্রশ্ন, আপনি যে উত্তর কোরিয়া যাচ্ছেন, কী বার্তা নিয়ে যাচ্ছেন? ট্রাম্প কি আপনাকে কোনো সংবাদ দিয়েছে কিম জং উনের জন্য?

রোডম্যান এসব প্রশ্নের কেনো উত্তর দেননি। শুধু জানিয়েছেন, নিশ্চয়ই ভালো কিছু হবে। আমি কোনো রাজনৈতিক কাজে যাচ্ছি না। আমি যাচ্ছি দু দেশের মধ্যে প্রীতির সম্পর্ক প্রতিষ্ঠা করতে। আর সেটা বাস্কেটবলের মধ্য দিয়েই হবে। সিএনএন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫