Skip to content

গাজীপুরের জেলা প্রশাসককে হুমকি দেওয়ায় থানায় জিডি

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুরের জেলা প্রশাসককে হুমকি দিয়েছে স্থানীয় এক আবাসিক হোটেল ব্যবসায়ী। এ ব্যাপারে জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বৃহস্পতিবার জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন।

জয়দেবপুর থানার ডিউটি অফিসার এসআই মো. হুমায়ুন কবীর জানান, বৃহস্পতিবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় অবস্থিত রাজমনি ইন্টারন্যাশনাল নামের এক আবাসিক হোটেলের মালিক পরিচয় দিয়ে এক ব্যক্তি গাজীপুর জেলা প্রশাসকের দাফতরিক মোবাইল নম্বরে ফোন দেয়। এসময় ওই ব্যক্তি তার হোটেলে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে কোনও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে অভিযান পরিচালনা না করার জন্য বলে। এ ধরনের অভিযান পরিচালনা করা হলে জেলা প্রশাসককে দেখে নেওয়ার হুমকি দেয় ওই ব্যক্তি। এ ঘটনায় গাজীপুর জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বাদী হয়ে জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরি (নং-১০৫১, তাং-১৫/০৬/১৭ইং) করেছেন।

স্থানীয়রা জানান, গাজীপুরের অধিকাংশ আবাসিক হোটেলে বিভিন্ন প্রভাবশালীর ছত্রচ্ছায়ায় দীর্ঘদিন ধরে নানা রকম অসামাজিক ও সন্ত্রাসী কার্যকলাপ চলছে। এ ব্যাপারে এলাকাবাসী একাধিকবার প্রতিবাদ করলেও এসব কার্যকলাপ বন্ধ হয়নি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫