Skip to content

ঢাবির গবেষণার অন্তরায় অর্থ সংকট

বাংলাভূমি ডেস্ক ॥
বরাদ্দের অভাবে গবেষণা কার্যক্রমে পিছিয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এমনটাই দাবি করছেন শিক্ষকেরা। আসন্ন বাজেটেও এ খাতে বরাদ্দ মোট বাজেটের মাত্র দুই শতাংশ।

মানসম্মত উচ্চশিক্ষার জন্য এ খাতে নজর দেয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষাবিদরা।

আগামী ১৭ জুন সিনেটে উঠছে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট প্রস্তাব। আকার ধরা হয়েছে ৬৩৪ কোটি ৩৭ লাখ টাকা। এর ৬৬ ভাগই ব্যয় হবে শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের বেতনভাতা বাবদ। শিক্ষার্থীদের জন্য ১১ ভাগ, গবেষণায় মাত্র দুই ভাগ আর বাকী অংশ ব্যয় হবে অবকাঠামো উন্নয়নসহ অন্য খাতে।

শিক্ষকরা বলছেন, কম বরাদ্দের কারণে হচ্ছে না মানসম্মত গবেষণা, বঞ্চিতও হচ্ছেন অনেকেই। অন্যদিকে, শিক্ষাবিদরা বলছেন- প্রশাসনের আন্তরিকতার অভাবেই কম বরাদ্দ পাচ্ছে এ খাত।

অপ্রতুল বরাদ্দের বিষয়টি স্বীকার করে উপাচার্য বলছেন এখ্নও অনেক গবেষণা হয় তবে সেগুলোর প্রচার পায় কম।

গবেষণা বাড়াতে বাজেটে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি বিভিন্ন বেসরকারি খাতের সহযোগিতা নেয়ার পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদেরা। – তথ্যসূত্র : ইনডিপেনডেন্ট টিভি

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫