Skip to content

গ্রেনফেল টাওয়ারের অগ্নি দূর্ঘটনায় দুই বোনকে জীবিত উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক ॥
পশ্চিম লন্ডনে গ্রেনফেল টাওয়ারে স্থানীয় সময় বুধবার ঘটে গেল এক ভয়াবহ অগ্নিকান্ড। যাতে ঝরে গেছে ১৭ টি তাজা প্রাণ।

সেই অগ্নিকান্ডে দুই বোনকে খুঁজে না পেয়ে মৃত বলে ধারণা করে নিয়েছিল বেলকাদি পরিবার। তবে হাসপাতালে দুই বোনকেই জীবিত অবস্থায় খুঁজে পেয়ে সৃষ্টিকর্তার কাছে হাজারো শুকরিয়া জানিয়েছেন তারা।

৪’শর বেশি মানুষ এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন ওই ঘটনায়। হাসপাতালে ভর্তি ১৮ জনের অবস্থা এখনো আশঙ্কাজনক। তাদের মধ্যে একজন হলো এই দুই বোনের একজন।

যে বিল্ডিং-এ আগুন লেগেছিল তারা ওই বিল্ডিং এর ২০ তলায় থাকত। প্রথমে এদেরকে খুঁজে না পাওয়া গেলে দুই বোনকে মৃত বলেই ধরে নিয়েছিল তাদের পরিবারের লোকজন। তবে পরবর্তীতে হাসপাতালে খোঁজ মেলে তাদের। তাদেরকে জীবিত ফিরে পেয়ে আনন্দে আত্মহারা ওদের পরিবারের লোকজন।

তবে এদের মধ্যে একবোন তামজিন বেলকাদি (৬) কোমায় রয়েছে। অন্যদিকে মালেক বেলকাদি (৮) অতিরিক্ত ভয় পেয়ে যাওয়ার কারণে শ্বাসকষ্টে ভুগছে।

দুই বোনের মা ফারাহ হামদান, বাবা ওমর বেলকাদি ও ৬ মাস বয়সী বোন এখনো নিখোঁজ রয়েছে বলে জানায় তাদের পরিবারের আত্মীয়-স্বজন । স্ট্যান্ডার্ড

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫