Skip to content

‘বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতেই মির্জা ফখরুলের ওপর আক্রমণ’

স্টাফ রিপোর্টার ॥

বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতেই মির্জা ফখরুলের উপর এই আক্রমণ বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী সুইডেনে এক অনুষ্ঠানে বিএনপিকে নির্বাচনে আসার অনুরোধ করেছেন। তার একদিন পরেই মির্জা ফখরুলের গাড়ি বহরে এই আক্রমণ। এই আক্রমণই প্রমাণ করে সরকার বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে চায়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধরীর গাড়ী বহরে হামলাকারী সন্ত্রসীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে অপরাজেয় বাংলাদেশ নামের একটি সংগঠন।

কিছুদিন আগে আমাকে জামা খুলে পিটিয়েছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, এবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পিটিয়েছে। যারা মির্জা ফখরুলকে পিটিয়েছে তাদেরকে নিয়েই হাছান মাহমুদ মাটি কাটার নাটক মঞ্চায়স্ত করেছেন বলেও অভিযোগ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, আমি ভেবেছিলাম সরকারের এই অনির্বাচিত এই স্বরাষ্ট্রমন্ত্রী সাথে সাথে তদন্ত করে কোনো ব্যবস্থা নেবে কিন্তু তা তিনি না করে সময়ক্ষেপন করছেন। এর পরিণাম কখনো শুভ হবে না।

বিএনপিকে বাদ দিয়ে দেশে কোনো নির্বাচন হবে না উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজন হলে আমরা প্রতিটি গ্রামে গিয়ে গ্রামবাসীকে নিয়ে এই অবৈধ সরকারের ভোট চুরি ঠেকিয়ে প্রতিবাদ করবো। বিএনপি নেত্রী ফরিদা মনি শহিদুল্লাহর সভাপতিত্বে এসময় আরো উপস্থি ছিলেন বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমতুল্লা ও জিয়া নাগরিক ফোরাম (জিনাফের) সভাপতি মিয়া মহাম্মদ আনোয়ার প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫