Skip to content

ভনের সেরা একাদশে সাকিব

স্পোর্টস ডেস্ক ॥
চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার পর থেকেই ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসিসহ ক্রিকেটের অন্যান্য ওয়েবসাইট ও বিশ্লেষকরা পারফর্মেন্সের ভিত্তিতে সেরা একাদশ তৈরি করছেন।

এরই ধারাবাহিকতায় নিজের সেরা একাদশ ঘোষণা করলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। আর এই তালিকায় জায়গা করে নিয়েছেন সাকিব আল হাসান।

এদিকে ভনের একাদশে শিখর ধাওয়ান ও রোহিত শর্মার জায়গা হলেও, জায়গা হয়নি ভারত অধিনায়ক বিরাট কোহলির। চ্যাম্পিয়ন্স পাকিস্তানের সর্বোচ্চ পাঁচজন খেলোয়াড় রয়েছেন এই একাদশে। পাকিস্তানের অধিনায়ক সরফরাজই তার দলের অধিনায়ক। এছাড়া ইংল্যান্ডের তিনজন, ভারতের দুইজন ও বাংলাদেশের একজন আছেন এই একাদশে।

মাইকেল ভনের সেরা চ্যাম্পিয়নস ট্রফি একাদশ

ফখর জামান, শিখর ধাওয়ান, রোহিত শর্মা, জো রুট, সাকিব আল হাসান, সরফরাজ আহমেদ (অধিনায়ক), বেন স্টোকস, আদিল রশিদ, মোহাম্মদ আমির, হাসান আলি, জুনাইদ খান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫