Skip to content

হঠাৎ হুলুস্থুল প্যারিসের বিমানবন্দরে

আন্তর্জাতিক ডেস্ক ॥

প্যারিসের প্রধান বিমানবন্দরে হঠাৎ করেই যেন হুলস্থুল বেঁধে গিয়েছিল। শনিবার হুট করেই বিমানবন্দর থেকে ২ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয় এবং সেই সঙ্গে বিমানের আটটি ফ্লাইট বাতিল করা হয়েছে। খবর এএফপির।

বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় এক ব্যক্তি প্রবেশ করায় এ ধরনের পদক্ষেপ নেয়া হয়েছিল বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

কোনো ক্ষতিকর কিছু যেন বিমানবন্দরে না থাকে তাই তল্লাশি চালাতেই বিমানবন্দর থেকে লোকজনকে সরিয়ে নেয়া হয়। পুলিশ ২এফ টার্মিনালের এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে তল্লাশি চালিয়েছে। তবে তারা সন্দেহজনক কোনো কিছুই খুঁজে পায়নি।

এই ঘটনার কারণে বিমানের প্রায় ২০টি ফ্লাইটের সময়সূচি পরিবর্তিত হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫