Skip to content

দুর্নীতির দায়ে ১৬ মাস জেল খেটে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ওলমার্টের মুক্তি

আন্তর্জাতিক ডেস্ক ॥
দুর্নীতির দায়ে ২৭ মাস জেল হলেও ভাল ব্যবহারের জন্যে ৭১ বছর বয়স্ক ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ওলমার্ট প্যারোলে মুক্তি পেয়েছেন। তার সাজা এক তৃতীয়াংশ হ্রাস করা হয়েছে। ২০১৬ সালে তিনি জেলে যান।

ইসরায়েলের প্যারোল বোর্ড ওলমার্টের ভাল ব্যবহার বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়ার পর দেশটির দি স্টেট এ্যাটর্নি অফিস জানিয়েছে এ সিদ্ধান্তের বিরুদ্ধে তারা আপিল করবে না। বরং সাবেক প্রধানমন্ত্রীর মুক্তির পথকেই সুগম করবে।

ওলমার্ট এখন ইসরায়েলের প্রেসিডেন্ট রিউভেন রিভলিনের কাছে প্যারোলে তার মুক্তির সীমাবদ্ধতাগুলো দূর করার কথা বলবেন। ২০১৪ সালে ওলমার্ট সহ ইসরায়েলের ৮ শীর্ষ সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ী হলিল্যান্ড রিয়েল স্টেট দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হন। ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় দুর্নীতির মামলা হিসেবে বিবেচিত হয়। ২০১৬ সালে ওলমার্টকে আরো ৮ মাসের জেল দেওয়া হয় কথিত তালান্সকি মামলায়। এ মামলায় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ প্রমাণিত ওলমার্টের বিরুদ্ধে। ইসরায়েলে ১৯৯৩ থেকে ২০০৩ পর্যন্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মরিস তালান্সকি, যিনি যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নেওয়ার ব্যাপারে জড়িত ছিলেন।

এর আগে জেল থেকে ওলমার্টের মুক্তি পাওয়ার বিষয়টি নিয়ে জটিলতার সৃষ্টি হয়। ইসরায়েলের এই সাবেক প্রধানমন্ত্রী জেলে তার স্মৃতিকথা লিখতে যেয়ে বেশকিছু গোপনীয় তথ্য প্রকাশ করেছেন এবং যা জেলের বাইরে চলে গিয়েছে এমন অভিযোগ ওঠে। তবে ওলমার্ট তা অস্বীকার করেন।

আইনজীবীরা বলেন, যে বইটি ওলমার্ট জেলে লিখেন তাতে নিরাপত্তা ইস্যু নিয়ে স্পর্শকাতর কিছু তথ্য ছিল। ইসরায়েলের গোপন অভিযান সম্পর্কে সেন্সর অনুমোদন ছাড়াই বইটিতে তথ্য প্রকাশ করা হয়েছে এমন অভিযোগও ওঠে। এরপর পুলিশ ওলমার্টের বই প্রকাশনা সংস্থা ইয়েডিয়থ বুকস কার্যালয় ও বইটির সম্পাদনাকারী ইয়েহুদা ইয়ারির বাড়িতে তল্লাশী চালায়। সপ্তাহখানেক আগে ওলমার্ট বুকে ব্যথা নিয়ে তের হাশোমার হাসপাতালে ভর্তি হন। সেখান থেকেই প্যারোলে মুক্তি পান ওলমার্ট।

এর আগে হাসপাতালে ওলমাট প্লাস্টিকের চামচ ও ছুরি ব্যবহার করে খাচ্ছেন এমন ছবি পত্রিকায় প্রকাশিত হওয়ার পর ইসরায়েলের অর্থমন্ত্রী মোশে কাহলন ও শিক্ষামন্ত্রী নাফতালি বেনেথ বলেন, ওলমার্টকে মুক্তি দেওয়ার এটাই উপযুক্ত সময়।
ইসরায়েলের কারাগারে এখনো শাস্তি ভোগ করছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট মোশে কাতসাভ, সাবেক মন্ত্রী আরিয়ে দেরি সহ গণ্যমান্য ব্যক্তিরা। ইসরায়েলের জেলে ফিলিস্তিনিদের সেল ফোন সরবরাহ করার দায়ে এম কে বাসেল ঘাট্টাস ২ বছরের জেল খাটছেন। ইসরায়েল ন্যাশনাল নিউজ

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫