Skip to content

যৌথ প্রযোজনার ছবি নিয়ে গেম খেলা হচ্ছে : শাকিব

বিনোদন ডেস্ক ॥

চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ফারুককে ‘কটাক্ষ’ করে কখনোই কিছু বলেননি শাকিব খান। রোববার (২ জুলাই) বিকেলে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দেয়ার সময় একথা বলেন তিনি।

শাকিব খান বলেন, ‘আমি ফারুক ভাইকে কোনো বাজে কথা বলিনি। তার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নেই। আমি তাকে সবসময় সম্মান করি।’ তিনি বলেন, ‘ফারুক ভাইকে মিসগাইড করা হয়েছে। কোনো এক তৃতীয়পক্ষ তাকে ভুল বুঝাচ্ছে বলে আমার ধারণা।’

কে বা কারা এই তৃতীয়পক্ষ? এমন প্রশ্নের জবাবে শাকিব বলেন, ‘ভালোমন্দ মানুষ সব জাগায়া আছে। তেমনি দুইপক্ষ থাকলে সেখানে তৃতীয়পক্ষও আছে।’ তিনি বলেন, ‘এছাড়া আলমগীর সাহেবকেও আমি অনেক সম্মান করি। তিনি আমার বাবার মত। অনেকসময় তাকে আমি বাবা বলেও ডাকি।’

শাকিব বলেন, ‘আমি বলতে চাই কারো মুখের কথা শুনে দ্বন্দে জড়ানো উচিৎ নয়। যারা আমাকে অন্যের কথা শুনে আমাকে ভুল বুঝেছেন একদিন ঠিকই তাদের ভুল ভাঙবে বলে আমি মনে করি। কবরী ম্যাডামও একটা সময় ভুল বুঝেছিলেন। কদিন আগে তিনি গনমাধ্যমে তার বক্তব্য দিয়ে অবস্থান পরিস্কার করেছেন তিনি এই আন্দোলনকারীদের সঙ্গে নেই।’

সাক্ষাতকারে শাকিব আরও বলেন, ‘চলচ্চিত্রাঙ্গন চর দখলের জায়গা না যে, এখানে কেউ পজিশন দখল করে নিবে। চলচ্চিত্রাঙ্গণে অভিনয় ও যোগ্যতা দিয়ে টিকতে হয়।’

আলাপের এক ফাঁকে শাকিব আরও বলেন, ‘যৌথ প্রযোজনার ছবি নিয়ে পেছন থেকে কেউ গেম খেলছে। কারণ ‘নবাব’ ছবিতে নবাবের ভূমিকায় অভিনয় করেছে বাংলাদেশি অভিনেতা। সেক্ষেত্রে তো অভিযোগ দেওয়ার কথা ওপার বাংলার। কিন্তু বাংলাদেশের পক্ষে কেন?’

তিনি আরও বলেন, ‘তথ্যমন্ত্রীর কাছে প্রথমে অভিযোগ দেওয়া হয়েছিলো ‘বস টু’ ছবির ব্যাপারে। পরে ‘নবাব’ ছবিকে জড়ানো হয়েছে। তাই আমি বলবো এ ব্যপারে কেউ কেউ পেছন থেকে গেম খেলছে।

শেষদিকে তিনি চিত্রনায়িকা বুবলীর ভূয়সী প্রশংসা করেন। একইসঙ্গে তিনি তার উত্তরসূরী হিসেবে বাপ্পী, সাইমন, শুভ, ইমন, নিরবের অনেক প্রশংসা করেন। তারা অনেক ভালো কাজ করছে। মন দিয়ে নিজেদের ক্যারিয়ারকে অনেক দূর নিয়ে যাওয়ার পরামর্শও দিলেন শাকিব।

প্রসঙ্গত, ঈদের আগে ‘নবাব’ ও ‘বস টু’ ছবির মুক্তির দাবিতে সংবাদ সম্মেলনে ডাকে চলচ্চিত্র প্রদর্শক ও এজেন্ট মালিক সমিতি। সেখানে শাকিবের বক্তব্যকে ভুলভাবে একশ্রেণির মানুষ উপস্থাপন করে ফারুককে বোঝায়। তারপরই ফারুককে ছোট করার পর তোপের মুখে পড়েন শাকিব! কিন্তু আজ শাকিব খান সাক্ষাৎকারে তার বক্তব্যে পরিস্কার করে জানিয়েছেন, তিনি কিংবদন্তি অভিনেতা ফারুককে বাজেকথা বলেননি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫