বিনোদন ডেস্ক ॥
যৌথ প্রযোজনার ছবির পাশাপাশি সার্কভুক্ত দেশগুলোর মধ্যকার আঞ্চলিক মুক্তবাণিজ্য চুক্তি (সাফটা) নিয়েও শোনা যায় নানা কথা। প্রায়ই দেখা যায়, কলকাতার ভালো মানের ছবির সঙ্গে বিনিময় হয় দেশীয় কম বাজেটের ছবির। এ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।
বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে কলকাতার সুপারহিট নায়ক দেবের ছবি চ্যাম্প। এর বিনিময়ে বাংলাদেশ থেকে যাচ্ছে কাজী মারুফের মাস্তানী।
২১ জুলাই সারাদেশে চ্যাম্প মুক্তি পাবার কথা রয়েছে। ছবিটি আনছে তিতাস কথাচিত্র। পরিবেশনার দায়িত্বে আছে জাজ মাল্টিমিডিয়া। কলকাতায় মাস্তানী যাচ্ছে ঠিকই, কয়টি প্রেক্ষাগৃহ পাবে, সে খবরও রয়ে যাবে অজানা।
একজন বক্সারের কাহিনি নিয়ে তৈরি হয়েছে চ্যাম্প। এ ছবির মাধ্যমেই প্রথমবারের মতো প্রযোজনায় এসেছেন দেব। এ কারণে বাড়তি আকর্ষণ পাচ্ছেন দর্শক। আর এতে দেবের বিপরীতে অভিনয় করছেন তারই প্রেমিকা রুক্মিণী মৈত্র। ২৩ জুন পশ্চিমবঙ্গের ১৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি।
অপেক্ষাকৃত নতুন চ্যাম্প এর বিপরীতে কলকাতায় যাচ্ছে আলোচনা তৈরি করতে না পারা মাস্তানী। সেখানে কতোটুকু দর্শক চাহিদা পূরণ করতে পারবে এটি? কাজী মারুফ ও মৌসুমী হামিদ অভিনীত মাস্তানী পরিচালনা করেছেন ফিরোজ খান প্রিন্স।
দেব বনাম মারুফ
আপডেট :July 3, 2017
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
