বিনোদন ডেস্ক ॥
একসময় তারা ছিলেন প্রেমিক-প্রেমিকা। তাদের বিয়ের কথাও শোনা গিয়েছিল। মাঝে কি এক ঝড় এসে বিচ্ছিন্ন করে দিলো ক্যাটরিনা কাইফ এবং রণবীর কাপুরের প্রেমের সম্পর্ক?
এবার এ কথা স্বীকার করলেন খোদ ক্যাটরিনা! রণবীর নাকি তার বেস্ট ফ্রেন্ড।
ক্যাটরিনা কাইফ ও রণবীর কাপুরের অভিনীত ‘জাগ্গা জাসুস’ মুক্তি পাবে আগামী ১৪ জুলাই। তাই নিজেদের নতুন ছবির প্রচারে ব্যস্ত রণবীর-ক্যাটরিনা।
ক্যাট জানান, “আমাদের মধ্যে যা হচ্ছে বা ঘটেছে সেটা একেবারেই ভুলভাবে নিচ্ছেন সাধারণ মানুষ। আসলে রণবীর আমার প্রিয় বন্ধু। এর বেশি কিছু নয়। ”
ক্যাটরিনা আরও জানান, “ছবি তৈরির পদ্ধতিটা আমরা সবাই উপভোগ করেছি। প্রতিদিন সেটে এক সঙ্গে হলে জানতাম আজ আবার নতুন কিছু করবো। আর বন্ধু হিসেবে রণবীর শ্রেষ্ঠ। “
