Skip to content

নতুন মিশনের কথা জানালেন শাবনূর

বিনোদন ডেস্ক ॥

ঢাকাই ছবিতে এক সময়ে জনপ্রিয় নায়িকা ছিলেন শাবনূর। এখন চলচ্চিত্রে একেবারেই যেন অনুপস্থিত তিনি। অস্ট্রেলিয়ায় আট মাসের প্রবাস জীবন কাটিয়ে ঈদের আগে দেশে ফিরেছেন এ নায়িকা। আত্মীয়স্বজনের সঙ্গে ঢাকাতেই উদযাপন করেছেন ঈদুল ফিতর।

তার হাতে এখনও কয়েকটি ছবির কাজ থাকলেও এবার নতুন মিশনের কথা জানালেন তিনি। ছবি নির্মাণে আসবেন এ তারকা। দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়েই ভাবছেন তিনি। শুধু উপযুক্ত সময়ের অপেক্ষায় ছিলেন।

এ প্রসঙ্গে শাবনূর বলেন, ‘ছবি পরিচালনা করব এ পরিকল্পনা আমার অনেক দিন আগের। শুধু সময়ের অপেক্ষায় ছিলাম। মনে হচ্ছে এখন ছবি নির্মাণ আমার জন্য উপযুক্ত সময়। তাই নির্মাণে নামতে চাচ্ছি। সব ঠিক থাকলে শিগগিরই পরিচালক শাবনূরকে দেখতে পাবেন দর্শক।’

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই ঢাকা টু সিডনি নিয়েই তার ব্যস্ততা। বছরের বেশিরভাগ সময় অস্ট্রেলিয়াতে থাকেন তিনি। তবে এবার সহজে অস্ট্রেলিয়া যাচ্ছেন না বলেও জানালেন তারকা। বেশ আটঘাট বেঁধেই সিনেমায় নামতে চাচ্ছেন তিনি।

তবে নিজের পরিচালিত ছবিতে অভিনয় করবেন কি না সে ব্যাপারে স্পষ্ট করে কিছুই বলেননি এ নায়িকা। নতুন মিশন নিয়ে কতটুকু সফল হন সেটিই এখন দেখার বিষয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫