বিনোদন ডেস্ক ॥
চিত্রনায়ক সাকিব খানের সঙ্গে চলচ্চিত্র সংগঠনের টানাপোড়ন চলছে। এরই মধ্যে সোমবার চিত্রনায়িকা নিপুন সাকিব খানকে কটাক্ষ করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেটি আমাদের সময় ডটকমে প্রকাশিত হয়েছিলো। মঙ্গলবার নিপুনের স্ট্যাটাসের জবাবে চিত্রনায়ক ফেরদৌস ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসটি আমাদের সময় ডটকমে প্রকাশ করা হলো।
নিপুন তুমি তোমার মান রাখতে পারলে না। যেভাবে কথাগুলো বললে সেটা উচিৎ হয়নি। পুরাই ঝগড়ার স্টাইলে বলে ফেললে।
সাকিব না হয় অশিক্ষিত বুঝলাম ,
কিন্তু কথাটা ঐভাবে তাকে বলে এখানে তুমি নিজেকে কি প্রমান করতে চাইলে।
শাকিব কে ওপেন শয়তান বলা মোটেই তোমার শিক্ষাগত যোগ্যতার প্রমান মেলে না।
তোমার ভাষাগত জ্ঞান নিয়ে প্রশ্ন থেকেই যায়। মনে রেখো নিজেকে শিক্ষিত দাবী করার এহেন নমুনা নিজেকে ছোট করার শামিল, তার ফ্যামিলি ব্যাকগাউন্ড নিয়ে কথা বলার তুমি কে, সে ইন্টারনেটের ই জানেনা, তারপরও তাকে নিয়ে আজ এতো মাতামাতি, তোমাকে কতজন চিনে, তোমাকে আমি বড় ভালো জানতাম, এখনো জানি, একটা মানুষ কতটুকু সহ্য করবে তোমার কথাটি বলা উচিত হয়নি, জিনিস টা আরও সুন্দর হতে পারতো, তোমার স্ট্যাটাস দেখে আমি নির্বাক, ভিডিও টি দেখলাম ,সে যত টা পেরেছে গুছিয়ে রাখার চেষ্টা করেছে,
সে তার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলতে না চাইলেও উপস্থাপিকা বারবার তাকে বলার জন্য তাগিদ দিচ্ছিল, এখানে তার কিছুই করার নেই,
মনে রেখো ভালো পড়াশোনার কারণেই কিন্ত তুমি ভালো আর্টিস্ট হওনি, সে সিনিয়রদের সম্মান করে না, তুমি তাকে কতটুকু সম্মান করলে, সে তো তোমার সিনিয়র, ,
তোমার ক্ষমা চাওয়া উচিত তার কাছে,
সে ইচ্ছা করলে তোমার বিরুদ্ধে মানহানির মামলাও করতে পারেন,
শাকিব খান কে হেয় করে কথা বলার অপরাধে দেখি এখন ষোল সংগঠন কি ব্যবস্থা নেই।
