Skip to content

দেশে আল্লাহর গজব পড়েছে: এরশাদ

সিলেট প্রতিনিধি ॥
গুম-খুন এবং প্রাকৃতিক দুর্যোগের কথা উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ সিলেটে বলেছেন, দেশে আল্লাহর গজব পড়েছে।

জেলার ওসমানীনগরে বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করতে গিয়ে শুক্রবার দুপুরে তিনি এই মন্তব্য করেন।

এরশাদ বলেন, দেশের মানুষ ভালো নেই। চারদিকে শুধু গুম-খুন। দিন শুরু হয় খুনের খবর দিয়ে। ঘরে ঘরে গুম-খুনের আতঙ্ক বিরাজ করছে। দেশে আল্লাহর গজব পড়েছে। এ জন্য বন্যা হচ্ছে, পাহাড় ধস হচ্ছে, মানুষ মরছে।

শেরপুর বাজারেও বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্র মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন এরশাদ।

এ সময় এক সংক্ষিপ্ত পথসভায় তিনি বলেন, “বন্যায় ফসল হারিয়ে মানুষ আজ নিঃস্ব, চরম দুর্ভোগে সবাই, কোনো সুসংবাদ নেই।”

আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে ক্ষমতায় পাঠানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, “জাতীয় পার্টি ক্ষমতায় গেলে আবার মানুষের সুদিন ফিরে আসবে। আতঙ্ক কেটে যাবে।”

এ জন্য আরেকবার সুযোগ চেয়ে বক্তব্য দেন সাবেক এই সামরিক শাসক।

জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, সাবেক মহাসচিব জিয়া উদ্দিন বাবলু, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ, সংসদ সদস্য মুমিন চৌধুরী বাবু, ইয়াহইয়া চৌধুরী, ওসমানীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ময়নুল হক চৌধুরীও এ সময় বক্তব্য দেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫