Skip to content

কমছে না দুর্নীতি > বেতনের সঙ্গে বেড়েছে ঘুষের প্রিমিয়াম

বাংলাভূমি ডেস্ক ॥

সরকারি কর্মকর্তা ও কর্মচারিদের বেতন বৃদ্ধিতে তাদের ওপর আরো নেতিবাচক প্রভাব পড়েছে। কোনো কোনো ক্ষেত্রে দুর্নীতির প্রিমিয়াম বেড়ে গেছে। কারণ এখন বেতন ভাতা আগের তুলনায় বেশি। সুতরাং এখন যে ফিসটা নিচ্ছেন তা নিশ্চয়ই আগের তুলায় বেশি হতে হবে। এ ধরনের নজিরও স্থাপিত হচ্ছে বলে বলেন, টিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

বেতন ভাতা বাড়িয়েও কমানো যাচ্ছে না সরকারি চাকরিজীবিদের দুর্নীতি তবে কেনো এমন হচ্ছে প্রশ্ন সরকারের। আর তাই সরকারি চাকরিজীবীদের প্রতি কঠোর হুশিয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের। সচিব জানান দুর্নীতি বরদাস্ত করবে না সরকার। টিআইবির মতে দুর্নীতিগ্রস্তকে সঠিক পথে আনতে হলে পাল্টাতে হবে শাস্তির ধরণ আরও কঠোর হতে হবে আইন।

গেলো বছরের জুলাইয়ে সরকারি চাকরিজীবীদের বেতনভাতা দ্বিগুণ হয়েছে। কিন্তু দুর্নীতি কমাতে তা কতোটা সহায়ক হয়েছে সচিব সভায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সরকারি অফিসের সেবা নিতে ঘুষ দুর্নীতির শিকার হননি বা হচ্ছেনা এমন মানুষ খুবই কম। অথচ সরকারি কর্মকর্তা কর্মচারিদের বেতন ভাতা বৃদ্ধির অন্যতম যুক্তি ছিল এতে কমবে দুর্নীতি ।

সরকারি কর্মকর্তা কর্মচারিদের মোট সংখ্যা এখন প্রায় ১৩ লাখের মতো। বেতন ভাতা বাড়লেও কিছু কর্মচারির দুর্নীতিগ্রস্ত মনোভাবের কারণে র্দুর্নীতি কমছে না বলে মনে করেন টিআইবি কর্মকর্তা ড. ইফতেখারুজ্জামান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫