আন্তর্জাতিক ডেস্ক ॥
সকলেই জানে রাশিয়া মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছিল বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার বিষয়টি বরাবর অস্বীকার করলেও এবার তা স্বীকার করলেন ট্রাম্প প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে থাকা নিকি হ্যালি।
শনিবার মার্কিন প্রভাবশালী গণমাধ্যম সিএনএন এর ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ অনুষ্ঠানে সঞ্চালক ডানা ব্যাশের সঙ্গে এ কথা স্বীকার করেন মার্কিন রাষ্ট্রদূত।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন জি-২০ সম্মেলনে রুশ প্রেসিডেন্টের সঙ্গে নির্বাচনে হ্যাকের বিষয়টি নিয়ে আলোচনা করেন শুক্রবার। তাদের আলোচনার একদিন পরে এই মন্তব্য করলেন নিকি হ্যালি।
এর আগে অবশ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সমাবেশে বলেছিলেন, রাশিয়া আমাদের নির্বাচনে হস্তক্ষেপ করতে পারে আবার অন্য দেশও করতে পারে। তবে তা নিশ্চিত না। তবে কেই নিশ্চিভাবে জানে না কে হ্যাকিং করেছিল।
ট্রাম্প এই জন্য তার পূর্বসূরি বারাক ওবামাকেই দায়ী করেন। ওবামা রাশিয়ার হস্তক্ষেপের বিষয়টি আগস্টেই জানতেন আর নির্বাচন হয়েছেল নভেম্বরে। তা জেনেও ওবামা কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। ওবামাই দায়ী ব্যবস্থা না নেওয়ার জন্য বলেও ট্রাম্প দোষারোপ করেন।
সিএনএন এর ‘স্টেট অব দ্য ইউনিয়নে’ হ্যালি আরো বলেন, রাশিয়া শুধু মার্কিন নির্বাচনেই হস্তক্ষেপ করেনি। বিশ্বের অন্য দেশের নির্বাচনেও হস্তক্ষেপ করে যাচ্ছে। তারা বিশ্বের বিভিন্ন দেশে এই কাজটি করে করে যাচ্ছে। দেশের মধ্যে সংঘর্ষ বাধাবার জন্যই তারা নির্বাচনে হস্তক্ষেপ করে থাকে। দ্য হিল
