Skip to content

তিশার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন হাবিব

বিনোদন ডেস্ক ॥

সম্প্রতি মিডিয়াপাড়ায় গুঞ্জন উঠেছে সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদ ও তানজিন তিশার মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে।

সেই গুঞ্জনের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে হাবিবের সাবেক স্ত্রী রেহান ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, পিয়া বিপাশা আমাকে হার্ট করেছিলে। দেখো, বছর হয়নি দুইবার তোমার নাম আসলো তোমার নষ্ট কুকর্ম নিয়ে। এখন তানজিন তিশা তোমার পালা। আসবে ভেরি সুন।’

তার এই ফেসবুক স্ট্যাটাসের পর গণমাধ্যমে সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের সাবেক স্ত্রী দাবি করেছেন, ডিভোর্সের আগে থেকে হাবিবের সঙ্গে তিশার যোগাযোগ, বলতে লজ্জা নেই, লিভ টুগেদার করতো। সেই অবস্থা এখনো চলছে। কেউ কেউ তো এটাও বলছে তারা নাকি বিয়েও করে ফেলেছে।

তবে গণমাধ্যমের কাছে সে অভিযোগ অস্বীকার করেছেন অভিনেত্রী তিশা।

ফেসবুক স্ট্যাটাসে এ গুঞ্জনের বিষয়ে জবাব দিয়েছেন হাবিব ওয়াহিদও। তিনি লিখেছেন-

আমাকে নাকি কিছু সাংবাদিক ভাইয়েরা খুঁজে পাচ্ছেন না! আমি এখন অস্ট্রেলিয়াতে অবস্থান করছি কনসার্ট এর জন্য। কিছুটা দুঃখজনক (দুঃখজনক) যে একটা বিষয় নিয়ে আবারও কথা বলতে হচ্ছে। আপনাদের করা একটা নিউস (নিউজ) দেখলাম। যেখানে বলা হয়েছে যে তানজিন তিশার কারণে আমার সাথে রেহান এর ডিভোর্স হয়। কথাটি ঠিক নয়, কারণ ‘এক হাতে তালি বাজে না।’ তানজিন তিশার সাথে আমার কি সম্পর্ক সেটা একান্তই আমার ব্যক্তিগত বিষয়। এবং এটি নিয়ে কিছু বলতে আমি বাধ্য না, এবং কেনই বা আমার ডিভোর্স এর কয়েক মাস পর এসব কথা রেহানই বা বললো এটাও আমার কাছে আশ্চর্যজনক। বলার হলে আরও আগেই বলতো। ডিভোর্সের কারণ যাই হোক না কেন আমি তো জোর করে ডিভোর্স করতে বলিনি তাকে। সমঝোতার মাধ্যমেই তা হয়। তাহলে এখন এতো কাদা ছোড়াছুড়ি কেন? এসব করে কারোই তো কোনো লাভ আমি দেখি না। এসব মোটেই কাম্য নয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫