Skip to content

হানিফ ফ্লাইওভারের সিঁড়ি অপসারণের আদেশ বহাল

স্টাফ রিপোর্টার ॥

রাজধানীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের যাত্রাবাড়ী ও সায়েদাবাদ এলাকার বিভিন্ন পয়েন্টে বসানো সিঁড়ি অপসারণ করতে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ আজ সোমবার এই আদেশ দেন। এর ফলে ওই সিঁড়ি অপসারণ করতে হবে বলে জানিয়েছেন আইনজীবীরা।

একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বিবেচনায় নিয়ে গত ৩১ মে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ স্বতঃপ্রণোদিত রুল দেওয়ার পাশাপাশি দুই সপ্তাহের মধ্যে সিঁড়ি অপসারণের নির্দেশ দেন। নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে ২ জুলাই আদালতে প্রতিবেদন দিতে বলা হয়।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড লিভ টু আপিল করে। পরে লিভ টু আপিল আজ শুনানির জন্য আপিল বিভাগে ওঠে।

আদালতে লিভ টু আপিলের পক্ষে ছিলেন আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ ও আহসানুল করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫