Skip to content

তুরস্ক থেকে জার্মান সেনা প্রত্যাহার

আন্তর্জাকি ডেস্ক ॥
তুরস্কের বিমানঘাঁটি থেকে সরিয়ে নেয়া হচ্ছে জার্মান সৈন্য। রোববার থেকে এই সৈন্য প্রত্যাহারের কার্যক্রম শুরু হয়েছে।

জঙ্গি দল ইসলামিক স্টেট (আইএস)-বিরোধী লড়াইয়ে সহযোগিতা করার জন্য এই বিমানঘাঁটিতে অবস্থান নিয়েছিল জার্মান সেনা। কিন্তু ঘাঁটিতে প্রবেশের অনুমতি না দেওয়ায় তুরস্কের সঙ্গে বিরোধের জেরে জার্মান সেনা প্রত্যাহারের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ বিষয়ে জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানান, রবিবার একটি জার্মান এয়ার ট্যাংকার রিফুয়েলার ইনকারলিক ঘাঁটি থেকে জর্ডানের বিমানঘাঁটির উদ্দেশ্যে রওনা দিয়েছে।

জার্মান সংসদ গত মাসে তুরস্কের ইনকারলিক ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার অনুমোদন করেছিল। বিভিন্ন ইস্যুতে দ্বিপক্ষীয় বিরোধের জেরে এ পদক্ষেপ নেওয়া হয়েছিল। তুরস্কে সেনা অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হওয়ার পর দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে।

সেনা প্রত্যাহার শুরু হলেও জার্মান টর্নেডো বিমানগুলো জুলাই মাসের শেষ পর্যন্ত ইনকারলিক ঘাঁটিতে সক্রিয় থাকবে। ইরাক ও সিরিয়ায় আইএসবিরোধী অভিযানে মার্কিন নেতৃত্বাধীন জোটকে সহযোগিতা করবে জার্মান বিমানগুলো। এই সময়ের মধ্যে তুরস্ক থেকে প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম জর্ডানে একটি নতুন ঘাঁটিতে স্থানান্তর করা হবে । অক্টোবরে বিমানগুলো সেখানে মোতায়েন করা হবে। দ্য হিল

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫