Skip to content

এভারটন ছেড়ে ম্যানইউতে লুকাকু

স্পোর্টস ডেস্ক ॥
কিছুদিন আগেই ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আবারো এভারটনে যোগ দিয়েছেন ওয়েন রুনি। এবার এভারটন ছেড়ে ম্যানইউতে নাম লেখালেন বেলজিয়াম ফরোয়ার্ড রোমেলু লুকাকু। তারকা এই ফরোয়ার্ডকে দলে টানতে ৭৫ মিলিয়ন পাউন্ড খরচ করতে হয়েছে ইউনাইটেডকে। দলটির সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছেন বেলজিয়ামের এই ফরোয়ার্ড।

লুকাকুর সাবেক ক্লাব চেলসিও তাকে কিনতে আগ্রহী ছিল। ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত চেলসিতে খেলা লুকাকু ২০১৪ সালে এভারটনে যোগ দেন। ওই সময় স্ট্যামফোর্ড ব্রিজের কোচের দায়িত্বে ছিলেন হোসে মরিনিয়ো। ইউনাইটেডে যোগ দেওয়ায় আবারও পর্তুগিজ কোচের অধীনে দেখা যাবে গত মৌসুমে ২৫ গোল করা লুকাকুকে। প্রাক মৌসুম সফরে দলটির সঙ্গে যোগ দিয়েছেন ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। এদিকে লুকাকুর সঙ্গে চুক্তির পর দারুণ ‘উচ্ছ্বসিত’ ইউনাইটেড কর্তৃপক্ষ। ইন্টারনেট

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫