Skip to content

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির প্রতি আদালত অবমাননার রুল

স্টাফ রিপোর্টার ॥
আদালতের নির্দেশনার পরেও শিক্ষকের বেতন ভাতা পরিশোধ না হওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি হারুন অর রশিদের প্রতি আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।

বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত বেঞ্চ মঙ্গলবার এ রুল জারি করেন

আগামী দুই সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে আবেদনকারী জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মো. হাফিজুর রহমানের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আবদুর রব চৌধুরী ও মো. গিয়াসউদ্দিন।

পরে গিয়াসউদ্দিন সাংবাদিকদের জানান,  ২০১৬ সালে ২২ আগস্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মো, হাফিজুর রহমানকে  জাতীয় বেতনস্কেল ১৯৯৭, ২০০৫, ২০০৯ ও ২০১৫ অনুসারে বেতন ভাতা দিতে নির্দেশ দেন আদালত। এ নির্দেশনা প্রতিপালন না হওয়ায় গত ৪ জুন আদালত অবমাননার অভিযোগে আবেদনটি করা হয়। শুনানি নিয়ে আদালত মঙ্গলবার ওই রুল দেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫