Skip to content

মহিলারা কতটা লিপস্টিক খায় জানেন?

লাইফস্টাইল ডেস্ক ॥

কথায় আছে ছাগলে কিনা খায়। মুখের সামনে যা পায় তাই খায়। কিন্তু আপনি কি জানেন মহিলারাও এমন অনেক জিনিস আছে মুখের সামনে পেলেই খেয়ে ফেলে। বিশ্বাস হচ্ছে না বুঝি? আসুন তবে তাই দেখে নেওয়া যাক। দুই থেকে তিন রকমের মোম, উল গ্রিজ, পেট্রোলিয়াম- এর কোনওটাই মানুষের খাদ্য নয়। তবু এই বস্তুগুলোকেই নিয়েমিত খেয়ে চলেছেন মহিলারা। এবং এই নিয়ে তাদের কোনও বিশেষ ভ্রুক্ষেপও রয়েছে বলে মনে হয় না। তারা জানেন, তারা অখাদ্য খাচ্ছেন, কিন্তু তা সত্ত্বেও এ থেকে নিজেদের সরিয়ে আনতে তারা এতটুকু আগ্রহী নন।

এইটুকু পড়ে রে রে করে তেড়ে আসার আগে তবে বলি, বস্তুটা আর কিছুই নয়- তা হল লিপস্টিক। এক সমীক্ষায় জানা গিয়েছে, বাজারের ২৮ শতাংশ লিপস্টিকেই রয়েছে এমন রাসায়নিক, যা থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনাও রয়েছে। বিভিন্ন ধরনের লিপস্টিকে ব্যবহৃত প্রায় ১০ হাজার রাসায়নিক কিছুতেই মানব শরীরের পক্ষে উপযোগী নয়। যে মহিলারা সপ্তাহে ৩ দিন লিপস্টিক ব্যবহার করেন, তাদের লুপাস নামের এক চর্মরোগের সম্ভাবনা ৪০ শতাংশ বেড়ে যায়।

বড় বড় কসমেটিকস ব্র্যান্ডগুলোর তৈরি লিপস্টিকেও সিসার পরিমাণ অনেক সময়েই বিপদসীমার উপরে থাকে। শুধু ত্বকের মাধ্যমে লিপস্টিক পেটে প্রবেশ করে, এমন নয়। লিপস্টিকের বেশিরভাগটাই খাওয়া বা কিছু পানের সময়ে। হেলথ এক্সপার্টরা পরামর্শ দিয়েছেন ন্যচারাল কসমেটিকস ব্যবহার করার। কিন্তু মহিলারা ন্যাচারাল জিনিস ব্যবহার করা থেকে কতটা নিজেকে বঞ্চিত রাখতে পারে তা দেখার বিষয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫