Skip to content

আরও ৫ মামলায় বুলুর জামিন

স্টাফ রিপোর্টার ॥

নাশকতার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় করা আরও পাঁচ মামলায় ছয় মাসের জামিন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মো.রেজাউল হক ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত বেঞ্চ তাকে জামিনের নির্দেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার সাকিব মাহবুব ও ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী।

২০১৫ সালে সরকারবিরোধী আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুর থানায় দু’টি, বিমানবন্দর, মুগদা ও শেরেবাংলা নগর থানায় একটি করে মামলা দায়ের করা হয়।

এদিকে, বুলুর বিরুদ্ধে করা অর্ধশতাধিক মামলার মধ্যে হাইকার্ট থেকে এখন পর্যন্ত মোট ১৭টি মামলায় ছয় মাসের জামিন পেয়েছেন তিনি।

আইনজীবী সাকিব মাহবুব বলেন, বরকত উল্লাহ বুলুর বিরুদ্ধে নাশকতার মোট ৫৪টি মামলা রয়েছে। ২০১৫ সালে হরতাল-অবরোধ চলাচলে নাশকতার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় এসব মামলা হয়। গত ১৮ মে ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে ৩১টি মামলায় জামিনের আবেদন করেন বুলু। তবে সে সময় তার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী কামরুল ইসলামের আদালত।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫