Skip to content

প্রিয়াংকার বিয়ে নিয়ে কথা বলছেন মা

বিনোদন ডেস্ক ॥
প্রিয়াংকা চোপড়ার বিয়ে কবে? এই প্রশ্নের জবাব দিতে দিতে ক্লান্ত হয়ে গেছেন তার মা। যেন মায়ের চাইতে মিডিয়ার গরজটাই বেশি। সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়ার মা এই প্রশ্নের দারুণ একটি জবাব দিয়েছেন। একই প্রশ্ন বার বার শুনে বিরক্ত হয়েই বিয়ে নিয়ে সাফ জবাব দিয়েছেন তিনি।

ভারতের একটি জনপ্রিয় এন্টারটেইনমেন্ট পোর্টাল সম্প্রতি প্রিয়াংকার বিয়ে সম্পর্কে তার মা-কে প্রশ্ন করেছে। প্রিয়াংকার মা মধু চোপড়া তাৎক্ষণিক জবাবে বলেছেন, ‘সত্যিকারের ভালোবাসা পেলে ও নিজেই ঘর বাঁধতে চাইবে। না পাওয়া পর্যন্ত ও একাই স্বাচ্ছন্দ্যবোধ করে।’

প্রিয়াংকার মায়ের মতে অনেক পরিশ্রম করে এই সাফল্য অর্জন করেছেন প্রিয়াঙ্কা। তাই তিনি চান না তার চাপে মেয়ে বিয়েতে রাজি হোক। প্রত্যেক ক্যারিয়ার সচেতন মেয়েদের প্রতি তার পরামর্শ হলো, নিজের ইচ্ছে হলে তবেই বিয়ে করা উচিত, অন্য কারও ইচ্ছাপূরণ করতে নয়। বলিউড হাঙ্গামা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫