স্টাফ রিপোর্টার ॥
কার্যকর সম্পর্ক (রেজাল্ট ওরিয়েন্টেড রিলেশনশিপ) প্রতিষ্ঠার প্রত্যাশায় রাষ্ট্রীয় সফরে ঢাকা পৌঁছেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। আজ বৃহস্পতিবার বেলা সোয়া এগারোটার দিকে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে ২১ বার তোপধ্বনির মাধ্যমে তাকে স্বাগত জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহি:প্রচার অনুবিভাগের মহাপরিচালক মো. লুৎফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিমানবন্দরে সিরিসেনাকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রা সহকারে তাকে হোটেলে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর বিকালে তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে যাবেন লঙ্কান প্রেসিডেন্ট। সেখানে তিনি বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। পরে তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যাবেন। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিকতা শেষ করে তিনি আবারো হোটেলে ফিরবেন। সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী প্রেসিডেন্ট সিরিসেনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফরের দ্বিতীয় দিন শুক্রবার সকাল ১০টায় প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশ-শ্রীলঙ্কা মূল বৈঠকে অংশ নেবেন। বৈঠকের শুরুতে দুই সরকার প্রধান একান্তে বৈঠক করবেন। পরবর্তীতে প্রতিনিধি দলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন। বৈঠকের পর দুই সরকার প্রধানের উপস্থিতিতে প্রস্তাবিত ১৪ চুক্তি ও সমঝোতা সই করবে সংশ্লিষ্টরা। দ্বিপক্ষীয় বৈঠক শেষ করে তিনি আবারো হোটেলে ফিরবেন। এরপর বিকাল ৫ টায় বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ৫ টা ২৫ মিনিটে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এবং ৫ টা ৫০ মিনিটে স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সন্ধ্যা ৭টায় প্রেসিডেন্ট সিরিসেনা বঙ্গভবনে যাবেন। সেখানে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠক শেষে তার সম্মানে দেয়া রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেবেন। সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যাও রয়েছে। সফরের তৃতীয় দিন শনিবার সকাল ১০টায় হোটেল রেডিসনে যাবেন প্রেসিডেন্ট সিরিসেনা। সেখানে বাংলাদেশ-শ্রীলঙ্কা আয়োজিত অর্থনৈতিক ডায়ালগে বক্তৃতা দেবেন। এছাড়া বিজনেস ফে ১টার তাকে বহনকারী শ্রীলঙ্কান এয়ারলাইন্সের ফ্লাইটি ঢাকা ছেড়ে যাবে। এ সময় তাকে বিমানবন্দরে বিদায় জানাবেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
লঙ্কান প্রেসিডেন্টের সফরের বিষয়ে বুধবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এক সংবাদ সম্মেলনে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে প্রেসিডেন্ট সিরিসেনা বাংলাদেশে আসছেন। ২০১৫ সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটাই তার প্রথম বাংলাদেশ সফর। তাৎপর্যপূর্ণ এ সফরে দ্বিপক্ষীয় মুক্তবাণিজ্য চুক্তি এফটিএ’র আলোচনাসহ ১৪ চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নিয়েছে ঢাকা ও কলম্বো। যার মধ্যে রয়েছে ব্যবসা, বাণিজ্য, শিক্ষা, কৃষি, উপকূলীয় জাহাজ চলাচল চুক্তি এবং এ সংক্রান্ত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি)।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রেসিডেন্ট সিরিসেনার ঢাকা সফরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের কোনো সম্ভাবনা নাকচ করেন।
শ্রীলঙ্কান প্রেসিডেন্ট ঢাকায়: ‘কার্যকর সম্পর্ক’ প্রতিষ্ঠার প্রত্যাশা
আপডেট :July 13, 2017
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
