Skip to content

উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নাই : এনামুল হক শামীম

বাংলাভূমি ডেস্ক ॥
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেছেন, গত ২৮ বছরে বিভিন্ন সরকার যে উন্নয়ন করতে পারেনি, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার আট বছরে সে উন্নয়ন করেছে। নিজ কর্ম, দক্ষতা, মেধা, যোগ্যতা , সততা দিয়ে  শেখ হাসিনা প্রমাণ করেছেন বাংলাদেশের উন্নয়নে তার বিকল্প নেইষ বঙ্গবন্ধুর কন্যা রাষ্ট্র পরিচালনায় আছেন বলেই আজ দেশ এগিয়ে যাচ্ছে। এ উন্নয়ন অগ্রগতি অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার বিকল্প নাই। এ জন্য আওয়ামী ও স্বাধীনতার পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একাদশ নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আনতে হবে।

বৃহস্পতিবার সকালে ধানমন্ডিতে দলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

এনামুল হক শামীম বলেন, আওয়ামী ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। অন্যরা ক্ষমতায় আসলে দেশের অর্থনীতি ধব্বংস হয়। দেশ পিছিয়ে যায়। কাজেই আওয়ামী লীগ মানেই উন্নয়ন।  শেখ উন্নয়ন, গণতন্ত্র, শান্তি ও সমৃদ্ধির প্রতীক। শেখ হাসিনার প্রধান থাকলেই দেশ এগিয়ে যাবে। এ জন্য আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সদস্য সংগ্রহ অভিযান জোরদার করতে হবে। সামনে ভোটার হাল নাগাদ কার্যক্রম শুরু হবে, আওয়ামী ঘরোয়ানা তরুণরা যেন বাদ না পরে এবং যারা প্রবীণ ভোটার আছে তারাও যেন পুনরায় ভোটার হতে পারে ব্যাপারে দলের নেতাকর্মী দের কাজ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, হাতিয়ার সাবেক এমপি অধ্যাপক ওলিউল্লাহ, কুমিল্লার হোমনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, চাপাইয়ের নাচোল উপজেলা চেয়ারম্যান আবদুল কাদের, পৌর মেয়র ও নাচোল পৌর আওয়ামী সভাপতি আবদুর রশিদ, প্যানেল চেয়ারম্যান ও যুবলীগ সাধারণ সম্পাদক ফারুক আহমেদ প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫