Skip to content

৩ বছরে সৌদি আরব ছাড়বে ৬ লাখ ৭০ হাজার বিদেশি নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক ॥
২০২০ সালের মধ্যে সৌদি আরব থেকে ৬ লাখ ৭০ হাজার বিদেশি নাগরিক নিজ দেশে ফিরে যাবে। ব্যাংক অব সৌদি ফ্রান্সি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হচ্ছে, প্রতি বছর ১ লাখ ৬৫ হাজার বিদেশি নাগরিক দেশটি ছেড়ে চলে যাচ্ছে। এ তথ্য দিয়েছে দৈনিক মক্কা।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, সৌদি আরবে বিদেশি নাগরিকদের ওপর যে নতুন করে আকামা ফি ধার্য করা হয়েছে তা আগামী ৩ বছরে দেশটির বাজেটে ২০ বিলিয়ন মার্কিন ডলার যোগ করবে। বর্তমানে সৌদি আরবে ১ কোটি ৭০ লাখ বিদেশি নাগরিক কাজ করছে। এদের মধ্যে ৪৩ লাখ ভারতীয় নাগরিক। বিদেশি নাগরিকদের মধ্যে ৭৪ লাখ কোনো কোনো কাজ করছে। এবং বাকি ৪৩ লাখ তাদের সহযোগী। বিদেশি নাগরিকদের পরিবারের সংখ্যা ১১ লাখ।

সৌদি কোম্পানিগুলো বিদেশি নাগরিকদের কাছ থেকে গত পহেলা জুলাই হতে তাদের পরিচয় পত্র নবায়ন করতে বর্ধিত ফি নিতে শুরু করেছে। বর্তমানে এ ফি ১’শ রিয়াল নেওয়া হলেও ২০২০ সাল নাগাদ তা পর্যায়ক্রমে বেড়ে ৪’শ রিয়ালে পৌঁছবে।
সৌদি বাদশাহ তেল রফতানির ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থনীতির যে পরিকল্পনা করেছেন তাতে এধরনের আকামা ফি বৃদ্ধি অন্তর্ভুক্ত করা হয়। ভিশন ২০৩০ অনুসারে সৌদি অর্থনীতিতে পণ্যের ওপর বিভিন্ন ধরনের করারোপ করা হয়েছে । ফি ও চার্জ বৃদ্ধি ছাড়াও শিল্পায়ন এমনকি অস্ত্র উৎপাদনের উদ্যোগ নিয়েছে দেশটি। মিডিল ইস্ট মনিটর

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫