Skip to content

পশম, পাট ও সুতার তৈরি বস্ত্র প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর

বাংলাভূমি ডেস্ক ॥
প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট ও পাট গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত দেশি ভেড়ার পশম, পাট ও সুতার মিশ্রণে তৈরি বস্ত্রসামগ্রী আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে এ অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংশ্লিষ্ট সংস্থাগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রণালয় সূত্র জানায়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় প্রাণিসম্পদ উন্নয়নের মাধ্যমে দুধ, ডিম ও মাংসের উৎপাদন বাড়ানোর যে কার্যক্রম হাতে নিয়েছে, তারই ধারাবাহিকতায় সমাজভিত্তিক ও বাণিজ্যিক খামারে দেশি ভেড়ার উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই প্রযুক্তি দেশে ভেড়ার মাংসের উৎপাদন বাড়ানোর পাশাপাশি ভেড়ার পশম ও পাটের বহুমুখী ব্যবহার নিশ্চিত করবে। বেসরকারি উদ্যোক্তারাও এক্ষেত্রে এগিয়ে আসবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ইনডিপেন্ডেন্ট টিভি

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫