Skip to content

বাস খাদে পড়ে ১৬ অমরনাথ তীর্থযাত্রীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক ॥

জম্মু-কাশ্মিরে বাস খাদে পড়ে ১৬ অমরনাথ তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। জম্মুর শ্রীনগরের ন্যাশনাল হাইওয়েতে ওই দুর্ঘটনা ঘটেছে।

রোববার বিকেলে অমরনাথ তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস খাদে পড়ে যায়। ওই দুর্ঘটনায় আরো ২৯ জন আহত হয়েছে। এদের মধ্যে ১৮ জনকে বিমানে করে জম্মুতে নিয়ে যাওয়া হয়েছে। আর বাকি ১১ জনকে শ্রীনগরের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই দুর্ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইট বার্তায় মোদি বলেন, ‘আমি প্রার্থনা করি জম্মু-কাশ্মিরে যারা বাস দুর্ঘটনায় আহত হয়েছেন তারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। যারা ওই দুর্ঘটনায় মারা গেছেন তাদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা।’

গত সপ্তাহেই জম্মু-কাশ্মিরে একটি বাসে সন্ত্রাসী হামলার ঘটনায় সাত অমরনাথ তীর্থযাত্রীর মৃত্যু হয়। ওই হামলায় আহত একজন রোববার প্রাণ হারিয়েছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫