Skip to content

‘বর্তমান সিইসি বিদায়ী সিইসির পথেই হাঁটুক জাতি তা চায় না’

স্টাফ রিপোর্টার ॥

বর্তমান নির্বাচন কমিশন বিদায়ী নির্বাচন কমিশনের পথেই হাঁটুক তা জাতি দেখতে চায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ( জামায়াত) সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, শেখ হাসিনা সরকারের অধীনে কোনোভাবেই অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হতে পারে না।’

নির্বাচনী রোডম্যাপ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার এ কে এম নূরুল হুদার বক্তব্যকে অবাস্তব মন্তব্য করে রবিবার এক বিবৃতিতে তিনি বলেন, সিইসি বলেছেন, ‘আওয়ামী লীগ ক্ষমতাসীন থাকা অবস্থায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। ইভিএম ব্যবহারের দরজা এখনও বন্ধ হয়ে যায়নি।’ তার এমন বক্তব্যে বিস্ময় প্রকাশ করেন ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনারের এ বক্তব্য সম্পূর্ণ অসত্য, অনভিপ্রেত, অযৌক্তিক ও অবাস্তব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন যে আদৌ সম্ভব নয় সেই বিষয়ে গোটা জাতি একমত।’

ইভিএম নির্বাচন ব্যবস্থা পৃথিবীর কোনও দেশেই গ্রহণযোগ্য হয়নি উল্লেখ করে ডা. শফিকুর রহমান আরো বলেন, ‘এ ব্যবস্থা সব দেশেই প্রত্যাখ্যাত হয়েছে। দেশবাসী নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। এ ব্যাপারে জাতি কোনো আপোস করবে না। বর্তমান নির্বাচন কমিশন বিদায়ী নির্বাচন কমিশনের পথেই হাঁটুক তা জাতি দেখতে চায় না।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫