Skip to content

সাইফ কন্যা সারার বলিউডে আসা নিয়ে কারিনার ভাষ্য

বিনোদন ডেস্ক ॥
সাইফ আলি খানের কন্যা সারা আলি খানের বলিউডে অভিষেক নিয়ে অনেকদিন ধরেই বিভিন্ন আলোচনা চলছে। রাবতা নায়ক সুশান্ত সিং রাজপুতের বিপরীতে অভিষেক হচ্ছে সারার।

এ বিষয় বলিউড তারকা কারিনার ভাষ্য জানতে চাইলে তিনি জানান, সাইফ আলি খানের প্রথম পক্ষের মেয়ে সারার বলিউডে আসা নিয়ে তিনি খুশি হয়েছেন।

কিছুদিন আগেই মা হয়েছেন করিনা কাপুর। ছেলে তৈমুর আলি খানকে নিয়ে তাই এখন খুবই ব্যস্ত তিনি। এছাড়া মা হওয়ার পরই কাজ শুরু করে দিয়েছেন। তাই ছবির শ্যুটিং নিয়েও খুবই ব্যস্ত।

সারা আলি খানের বলিউডে অভিষেক নিয়ে করিনা কাপুর খান কতটা খুশি। এই প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি শিক্ষিকা নই। আমি আমার জীবন নিয়ে খুবই ব্যস্ত। ও (সারা) ওর ট্যালেন্ট এবং সৌন্দর্য দিয়ে চমকে দেবে সবাইকে। সূত্র: জি- নিউজ

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫