Skip to content

শহীদ কাপুরের যখন ১৮, তখন মিরার বয়স ছিল ৫!

বিনোদন ডেস্ক ॥
এবার ছিল আইফা অ্যাওয়ার্ডের ১৮তম অনুষ্ঠান। তাই এবার সেরা অভিনেতার খেতাব জয়ী শহীদ কাপুরকে জিজ্ঞেস করা হয় ১৮ বছর বয়সের কোনো দুষ্টামির স্মৃতি সম্পর্কে। উত্তরটাও বেশ দুষ্টামি করেই দিয়েছেন তিনি।

শহীদ বলেন, ‘১৮ বছর বয়সে আমার কোনো ধারণাই ছিল না যে আমি যে মেয়েটিকে বিয়ে করব তার বয়স তখন মাত্র ৫ বছর।’ অর্থাৎ শহীদের বয়স যখন ১৮ ছিল তখন মিরা রাজপুত ছিলেন ৫ বছরের শিশু। সাক্ষাৎকারে শহীদ কাপুর আরও জানান, তিনি আবারও বাবা হওয়ার পরিকল্পনা করছেন।

বলিউডের অন্যতম মর্যাদাসম্পন্ন পুরস্কার ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন শহিদ কাপুর এবং সেরা অভিনেত্রীর পুরস্কার ঞ্জিতেছেন আলিয়া ভাট। দুজনেই ‘উড়তা পাঞ্জাব’ ছবিতে দুর্দান্ত অভিনয়ের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার জিতে নিয়েছেন। ১৬ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেটলাইফ স্টেডিয়ামে আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি আয়োজিত হয়। মিড-ডে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫