Skip to content

জম্মু-কাশ্মিরে ভারি বর্ষণে বহু প্রাণহানির আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক ॥

জম্মু-কাশ্মিরের দোদা জেলায় ভারি বর্ষণের কারণে সৃষ্ট বিভিন্ন দুর্ঘটনায় বহু প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। বুধবার রাতে ভারি বর্ষণের কারণে বিভিন্ন এলাকা পানির নিচে তলিয়ে গেছে। খবর এনডিটিভির।

ইতোমধ্যেই উদ্ধারকর্মীরা সেখানে উদ্ধারকাজ শুরু করেছেন। বৃষ্টি, বন্যায় যাদের মৃত্যু হয়েছে তাদের মৃতদেহ উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা।
ইরংশ ঈষঁন

বর্ষার শুরুতেই ভারি বর্ষণের কারণে পানিতে তলিয়ে গেছে দোদা জেলা। গতকাল রাতের ভারি বর্ষণের কারণে বন্যা পরিস্থিতি আরো খারাপ হতে শুরু করেছে।

গত সপ্তাহে ভারি বর্ষণের কারণে বাড়ি ধসে পড়ার ঘটনায় একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, তানতা গ্রামের ওই মাটির তৈরি বাড়িটি ভারি বৃষ্টিপাতের কারণে ধসে পড়েছে।

চলতি সপ্তাহের শুরুর দিকে কাশ্মিরের রামবান জেলায় ভারি বর্ষণ এবং বৃষ্টিপাতের কারণে কর্তৃপক্ষ জম্মু-শ্রীনগরের ন্যাশনাল হাইওয়েতে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রেখেছে।

ভারি বর্ষণের কারণে আসাম, মনিপুর এবং ওড়িষ্যাসহ দেশের বিভিন্ন স্থানে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং ভূমিধসের ঘটনা ঘটেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫