Skip to content

মানবাধিকার সংগঠন ‘অধিকার’র সম্পাদক গ্রেফতার

বাংলাভূমি ডেস্ক ॥
মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে আটক হয়েছেন বাংলাদেশের মানবাধিকার বিষয়ক সংগঠন অধিকার-এর সম্পাদক আদিলুর রহমান খান।

অধিকার এর একজন পরিচালক নাসির উদ্দিন এলান বিবিসিকে জানিয়েছেন, ভোর সাড়ে চারটার দিকে আদিলুর রহমানকে আটক করে সেখানকার ইমিগ্রেশন পুলিশ।

তিনি মানবাধিকার বিষয়ক একটি কনফারেন্সে যোগ দিতে মালয়েশিয়া গিয়েছিলেন। আগামী ২২শে জুলাই তার ঢাকায় ফেরার কথা ছিলো।

নাসির উদ্দিন এলান বলেন, ‘ভোর সাড়ে চারটার দিকে আদিলুর রহমানকে আটক করে বিমানবন্দরেই একটি কক্ষে রাখা হয়েছে। খবর পেয়ে কনফারেন্সের আয়োজক ও সেখানকার মানবাধিকার আইনজীবীরা সেখানে যাচ্ছেন’। বিবিসি বাংলা

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫