Skip to content

দুর্ঘটনার পর যানজট ঢাকা-আরিচা মহাসড়কে

সাভার প্রতিনিধি ॥

ঢাকার ধামরাইয়ে কোলকাতা থেকে ঢাকামুখী শ্যামলী পরিবহনের পর্যটকবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বড় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও মহাসড়কে অন্তত ২০ কিলোমিটার যানজট দেখা দিয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ইরংশ ঈষঁন

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় ট্রাকের চালক, সহকারী এবং বাসের যাত্রী মিলে মোট ৫ জন আহত হয়েছেন। তবে মুখোমুখি সংঘর্ষের পর দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি সড়কে উল্টে যাওয়ায় অন্তত দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। ফলে মহাসড়কের উভয় দিকে প্রায় ২০ কিলোমিটার এলাকায় যানজট দেখা দিয়েছে।

সকাল ৭টার দিকে সাতক্ষীরা থেকে ঢাকামুখী সাকুরা পরিবহনের সুপারভাইজার রুবেল আহমেদ জানান, মহাসড়কের বাথুলী বাসস্ট্যান্ড থেকে নবীনগর পর্যন্ত যানজট ভয়াবহ আকার ধারণ করেছে। এই দীর্ঘ পথে আটকা পড়েছে হাজার হাজার যানবাহন। দুর্ঘটনার পাশাপাশি ভারি বর্ষণের ফলেও দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫