Skip to content

প্রশাসনের হাত ধরে দেশে বাড়ছে মাদকের ব্যবসা

বাংলাভূমি ডেস্ক ॥
দেশে ক্রমেই বড় হচ্ছে অবৈধ মাদক ব্যবসা। গেল ছয় বছরে ইয়াবার ব্যবসা বেড়েছে ৩০ গুণ। ধংসাত্মক এ ব্যবসার বড় সহায়ক খোদ প্রশসানেরই এক শ্রেণীর অসাধু কর্মকর্তা। এমন দাবি করে সুন্দর আগামীর স্বার্থে সরষের ভেতরকার ভূত তাড়ানোর কথা বলছেন চিকিৎসক ও অপরাধ বিশ্লেষকরা। মাদক নির্মূলে প্রশাসন আগের চেয়ে অনেক বেশি সজাগ, দাবি করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, এখনও অভাব রয়েছে জনবল ও উপযুক্ত প্রশিক্ষণের।

মাদক, যার বিষাক্ত ছোবলে ভাঙ্গছে সংসার, ধসে পড়ছে সমাজ, হারিয়ে যাচ্ছে মেধা। বাড়ছে চুরি, ছিনতাই, রাহাজানি আর খুনের মতো ঘটনা। মাদকের বিষেই নিস্তেজ হচ্ছে কৈশোর-তারুণ্য, মৃত্যুর সুনিশ্চিত গন্তব্যের পথে দেশের ভবিষ্যত। তারপরও অসৎ ব্যক্তির এক হাত থেকে অন্য হাতে বড় হচ্ছে মাদক ব্যবসার পরিধি।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, ২০১১ সালে যেখানে ১১ লাখ পিস ইয়াবা আটক করা হয়েছিল, সেখানে ২০১৬ সালে আটক করা হয় প্রায় ৩ কোটি পিস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, যে পরিমান মাদকদ্রব্য আটক হয়, অভ্যন্তরীণ বাজারে ব্যবসা হয় তার দশগুণ। বাড়ছে গাঁজা, হেরোইন, ফেনসিডিলের ব্যবসাও।

মাদকাসক্তির নিরাময়ের চিকিৎসক বলেন, যারা মাদকের ব্যবসা করে তারা কোন কিছুর ধার ধারেন না। অপরাধ বিজ্ঞানীরা বলছেন, অনিয়ন্ত্রিত এই মাদক ব্যবসা নিয়ন্ত্রণে রয়েছে মূলত প্রশাসনেরই এক শ্রেণীর কর্তা ব্যক্তির হাতে। অবস্থার পরিবর্তনে সরকারকে কঠোর হওয়ার পরামর্শ তাদের।

অপরাধ বিজ্ঞানী বলেন, খুন রাহাজানি সহ সকল ধরনের অপরাধমূলক কাজে মাদকের সম্পর্ক রয়েছে। স্থানীয় এমপি থেকে শুরু করে পুলিশ প্রশাসন সবাই এর সঙ্গে জড়িত। তারা জড়িত না থাকলে এই ধরনের হাজার হাজার কোটি টাকার ব্যবসা চলে কি করে। সর্ষের মধ্যে ভুত থাকলে সেই ভুত কে তারাবে। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের দাবি, মাদক নিয়ন্ত্রণে আগের চেয়ে তৎপর তারা। জড়িতদের আটকে নেয়া হচ্ছে নতুন কৌশল। তারা বলেন, ‘মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ভাল ট্রেনিং দেওয়া হছে। তারা আগের চেয়ে বেশি এই ব্যপারে সফল হচ্ছে।’

মাদক নিয়ে কাজ করা বেসরকারি সংস্থাগুলোর তথ্য মতে, সারাদেশে প্রতিদিন ২শ’ কোটির বেশি টাকার মাদক কেনাবেচা হয়। এসব মাদকদ্রব্য অবৈধভাবে আমদানিতে প্রতিবছর ১০ হাজার কোটির বেশি টাকা পাচার হয়। সচেতন নাগরিকরা বলছেন, প্রশাসনের সঠিক পদক্ষেপ ও সততাই পারে মাদকের অভিশাপ থেকে দেশকে মুক্তি দিতে।

সূত্র : সময়টিভি থেকে নেয়া

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫