Skip to content

‘একক ক্ষমতা থাকলে অসদাচারণ, ক্ষমতার অপব্যবহারের ঝুঁকি থেকে যায়’

বাংলাভূমি ডেস্ক ॥
সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, বিচার বিভাগের উপর যেনো একক ক্ষমতা হাইকোর্ট ও আইন মন্ত্রনালয়ের হাতে না থাকে। তাহলে অসদাচারণ, ক্ষমতা অপব্যবহার করার চেষ্টা থেকে যায়।

ফারজানা রুপার সঞ্চালনায় একাত্তর টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান একাত্তর জার্নালে তিনি একথা বলেন। এছাড়া ছিলেন ডিবিসি’ নিউজের সম্পাদক প্রণব সাহা, জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম-সম্পাদক ইলিয়াস খান।

শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, একজন বিট্রিশ বিচারক বলেছিল, একক হাতে কোন ক্ষমতা থাকলে, সেখানে ক্ষমতা অপব্যবহার করার চেষ্টা সবসময় থাকে। সম্প্রতি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা দুর্নীতি দমন কমিশনে চিঠি দিয়ে, একজন অবসরে যাওয়া বিচারপতির বিরুদ্ধে দুর্নীতি মামলা তদন্ত না করে দুদক। ক্ষমতা এক হাতে থাকলে এমনভাবে ক্ষমতা অপব্যবহার, বেআইনী কাজ হতে পারে। অন্যদিকে ক্ষমতা যদি দ্বৈত হাতে থাকে হাইকোর্ট ও আইন মন্ত্রনালয় কাছে। তাতে কিন্তু আমি মনে করি ক্ষমতার একটা ভারসাম্য তৈরি হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিচার বিভাগের উপর দ্বৈত নিয়ন্ত্রণ থাকলে ক্ষমতার ভারসাম্য থাকবে। নাহলে অসদাচারণ, ক্ষমতার অপব্যবহার একটা ঝুকি থেকে যায়। টোটাল বা এপসোলিট সেপারেশেনের মধ্যে একক শাসন কাঙ্খিত নয়। আমাদের সময়.কম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫