আন্তর্জাতিক ডেস্ক ॥
আমেরিকাকে ‘অনিঃশেষ এটিএম’ হিসেবে ভাবে পাকিস্তান। ভাবে অফুরন্ত অর্থের উৎস হিসাবে। মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ ’র এজেন্ট ডেভিসের মন্তব্যে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বিশ্বে। ২০১১ সালে লাহোরে গ্রেপ্তার করা হয় ডেভিসকে। দুই পাকিস্তানি নাগরিককে হত্যার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। এবার ডেভিসের অভিযোগের পরে নড়েচড়ে বসেছে পাক প্রশাসন।
মার্কিন গুপ্তচর সংস্থার রিপোর্টে পাকিস্তান এমন এক দেশ বা এলাকা, যেখানে জঙ্গিরা অবাধে থাকতে পারে। এখানে ঘাঁটি গেড়ে অন্য দেশে হামলাও চালায় জঙ্গিরা। মার্কিন গুপ্তচর সংস্থার সদ্য প্রকাশিত রিপোর্টে পাকিস্তানের এমন পরিচিতি দেখে নিঃসন্দেহে খুশি দিল্লির। বিষয়টি নিজেদের কূটনৈতিক সাফল্য হিসেবেই দেখছে তারা। কারণ, ভারত দীর্ঘদিন ধরেই এই কথা বলে আসছে যে পাকিস্তান জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল।
মার্কিন গুপ্তচর সংস্থার রিপোর্ট অনুযায়ী পাকিস্তানকে নিরাপদ ঘাঁটি বানিয়ে জঙ্গি গোষ্ঠী লস্কর–ই–তৈবা, জৈশ–ই–মহম্মদ ক্রমাগত ভারতের উপর আক্রমণ চালিয়ে গেছে। পাক সেনা তেহরিক–ই–তালিবানের মতো সংগঠনের বিরুদ্ধে অভিযান চালালেও লস্কর বা জৈশের বিরুদ্ধে কখনওই সক্রিয় হয়নি। এই সব জঙ্গি সংগঠন পাকিস্তান থেকেই অর্থ সংগ্রহ করে, পাকিস্তানের মাটিতেই শিবির গড়ে প্রশিক্ষণ চালাচ্ছে। এখানেই ডেভিসের দাবি, যে মার্কিন প্রশাসনের থেকে যে টাকা পাক প্রশাসন পাচ্ছে, তাই জঙ্গি সংগঠনের পিছনে খরচ করা হচ্ছে।
সূত্র : কলকাতা২৪
