Skip to content

ট্রাম্পের আইনজীবী দলের মুখপাত্রের পদত্যাগ, রদবদল হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক ॥
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার আইনজীবী দলে রদবদল আনছেন। তার ব্যক্তিগত আইনজীবী মার্ক কাসোউইজকে সরিয়ে দেয়া হচ্ছে না, তবে দলের নেতৃত্বে থাকবেন টাই কব। আর দলের অন্য সদস্যদের বহাল রাখা হবে। পরিস্থিতি সম্পর্কে ওয়াকেবহাল দুটি সূত্র বৃহস্পতিবার রাতে এবিসি নিউজকে একথা জানান।

এদিকে, ট্রাম্পের আইনজীবী দলের মুখপাত্র মার্ক কোরেলো পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার এবিসি নিউজ প্রথম এই খবর প্রকাশ করেছে। কোরেলো অবশ্য পদত্যাগের বিষয়ে কোনও মন্তব্য করেননি।

নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় প্রেসিডেন্ট ট্রাম্পের একটি বিতর্কিত সাক্ষাৎকার প্রকাশের পরদিনই এই রদবদলের খবর প্রকাশ পেলো। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, রবার্ট মুলার যদি তার পরিবারের ব্যক্তিগত, বিশেষ করে রাশিয়ার সঙ্গে সম্পর্কহীন অর্থনৈতিক কার্যক্রম সম্পর্কে তদন্ত শুরু করেন তাহলে তিনি সীমা লংঘন করবেন। তিনি অবশ্য মুলারকে বরখাস্ত করার বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি। তবে তিনি বলেন, মুলার যদি তদন্ত করেন তাহলে দেখতে পাবেন যে, ট্রাম্প পরিবারের অর্থনীতি দারুণভাবে নিষ্কলুষ।

সূত্র: এবিসি নিউজ

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫