Skip to content

ইসির রোডম্যাপ: স্বস্তিতে আ’লীগ-অস্বস্তিতে বিএনপি

বাংলাভূমি ডেস্ক ॥

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। কর্মপরিল্পনা ঘোষণার পর থেকেই দেশের রাজনীতিতে লেগেছে নির্বাচনী হাওয়া। ইতোমধ্যে নির্বাচনী আমেজের সৃষ্টি হয়েছে সারাদেশে। রাজনৈতিক দলগুলোও তাদের নিজ নিজ কাজ কর্ম নিয়ে ব্যস্ত হয়ে পরেছেন। তবে ইসির কর্মপরিকল্পনায় ক্ষমতাসীন আওয়ামী লীগ স্বস্তি প্রকাশ করলেও অস্বস্তি জানিয়েছেন দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি।

নির্বাচন কমিশনের রোডম্যাপ বা কর্মপরিকল্পনাকে স্বাগত জানিয়ে তা বাস্তবায়নের মাধ্যমে সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ইসিকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ইসির রোডম্যাপকে আওয়ামী লীগ বাস্তবসম্মত আখ্যা দেন। আওয়ামী লীগ নেতারা বিভিন্ন অনুষ্ঠানে আশা প্রকাশ করে বলেন,নির্বাচনের এই কর্মপরিকল্পনাকে সমর্থন জানিয়ে বিএনপিও আগামী নির্বাচনে অংশ নেবে।

এ বিষয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশনের রোডম্যাপের কথা শুনেছি। আমাদের প্রতিক্রিয়া পজিটিভ।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, আগামী নির্বাচনের মূল কাজ করবে ইসি। আর ক্ষমতাসীন দল অন্তর্র্বতীকালীন সরকারের দায়িত্ব পালন করবে। সেই সরকার শুধু ইসির কাজে সহযোগিতা করবে।

ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার বিষয়ে তিনি বলেন, এটি চালু হওয়া-না হওয়া নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। এ বিষয়ে ইসিই সিদ্ধান্ত নেবেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, ইসির কর্মপরিকল্পনা অবশ্যই একটা ভালো উদ্যোগ। গণতান্ত্রিক দল হিসেবে আমরা জনগণের রায়ের ওপর আস্থাশীল। আমরা চাই, ইসির সুষ্ঠু পরিকল্পনায় সব দলের অংশগ্রহণে আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হোক। নির্বাচনে যারা জনগণের রায় পাবে, তারাই ক্ষমতায় যাবে। এ সময় তিনি আশা প্রকাশ করেন, বিএনপি ষড়যন্ত্র-চক্রান্তের রাজনীতি পরিহার করে এই নির্বাচনে অংশ নেবে।

অন্যদিকে নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত নির্বাচনী রোডম্যাপ হলো আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়ার নীল নকশা বাস্তবায়নের সূচনা বলে প্রতিক্রিয়ায় জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির মহাসচিব বলেন, সুপরিকল্পিতভাবে একদলীয় শাসন নিশ্চিত করতে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে।বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব,সিইসির এমন বক্তব্য প্রধানমন্ত্রী ও এমপি-মন্ত্রীদের মতো হয়েছে। অথচ সবাই বিশ্বাস করে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ইসি ঘোষিত রোডম্যাপের মাধ্যমে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।তাদের উদ্দেশ্য শুভ নয়।
তিনি বলেন, নির্বাচন কমিশন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য রোডম্যাপ ঘোষণা করেছে। এই রোডম্যাপ জাতির আশা-আকাঙ্খাকে উপেক্ষা করেছে। পুরোনো কায়দার আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়ার নীল নকশা বাস্তবায়নের যাত্রা শুরু করেছে।

এ বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘কোনো ইসি যদি সরকারের দিকে তাকিয়ে থাকে।তার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে চায়।তখন তার যে অধিকার তার যে ক্ষমতা তার চোখে পরবে না।তো এখনকার যে ইসি তার চোখে পরেছে একটা সরকার আছে এবং সে সরকারের অধীনে নির্বাচন হতে পারে এবং সেই নির্বাচনটা স্বাভাবিক হতে পারে।সেটা এখনকার সিইসি যে আছে তিনি বলেছেন।তার বলারও কারণ আছে।যেমন আমি বিএনপি করি বেগম জিয়ার নাম আমার মাথার মধ্যে থাকবেই।এটা খুব স্বাভাবিক।আমি ছাত্র দল করতাম বেগম জিয়া আমার মাথায় থাকবে একটাই স্বাভাবিক। আর সে ছাত্রলীগ করত। তার মাথার মধ্যে বঙ্গবন্ধু থাকবে, আওয়ামী লীগ থাকবে তার মাথার মধ্যে শেখ হাসিনা থাকবে এটাই স্বাভাবিক। এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু তিনি যদি সত্যিকারের সিইসি হতেন তিনি এগুলো আড়াল করার চেষ্টা করতেন।ওনি একটা যোগ্যতার প্রমাণ দেয়ার চেষ্টা করতেন। সঠিক ভুমিকা পালন করতেন। তবে বর্তমান কমিশনের একটা সততা আছে, তিনি মিথ্যা বলেন নি, তিনি সত্যি বলেছেন তার রাজনৈতিক পরিচয়টা পরোক্ষভাবে না দিয়ে প্রত্যাক্ষভাবে জাহির করেছেন।এমন সিইসি স্বাভাবিক ভাবেই অংশগ্রহণ মূলক নির্বাচন করতে পারবেন না।সেই করণে এই ব্যাপারটা ভেবে দেখা উচিত আমাদেরকে’।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫